প্রকাশিত:
06 JUL 2024 10:19AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৬ জুলাই, ২০২৪
ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আজ তাঁর স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে ডঃ মুখোপাধ্যায়ের মাতৃভূমির প্রতি নিষ্ঠা ও আত্মোৎসর্গ দেশবাসীকে সর্বদাই অনুপ্রাণিত করবে।
সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
"দেশপ্রেমিক ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় তাঁর প্রখর ব্যক্তিত্বের মাধ্যমে ভারত মাতাকে গৌরবান্বিত করেছিলেন। তাঁর জন্মজয়ন্তীতে জানাই সশ্রদ্ধ প্রণতি। মাতৃভূমির স্বার্থে তাঁর ত্যাগ ও আত্মোৎসর্গ সর্বদাই আমাদের অনুপ্রাণিত করবে।"
PG/SKD/AS