প্রকাশিত:
20 NOV 2023 4:29PM by PIB Kolkata
নয়াদিল্লি ২০ নভেম্বর
পশ্চিমবঙ্গে বিকশিত ভারত সংকল্প যাত্রা বিশেষ গতি পেয়েছে। কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে জানতে সমাজের আর্থিকভাবে দুর্বলতর শ্রেণির মানুষজন বিশেষ উৎসাহ দেখাচ্ছেন। মহিলা সুবিধাভোগীরা ছাড়াও বিভিন্ন শিবিরে আধার যথার্থতা যাচাইয়ের জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্তির জন্য দীর্ঘ লাইন নজরে পড়ছে।
ড্রোনের মাধ্যমে জীবাণুনাশক ছড়ানো ছাড়াও খাদ্যশস্য উৎপাদনে সারের যথার্থ ব্যবহার নিয়ে গ্রামবাসীদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ নভেম্বর ২০২৩ তারিখে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন।
এই যাত্রার মূল লক্ষ্য হল সাধারণ মানুষের কাছে পৌঁছনো এবং জরুরি আর্থিক পরিষেবা, বিদ্যুৎ সংযোগ, এলপিজি সিলিন্ডার সংযোগ, গরীবদের জন্য আবাসন, খাদ্য নিরাপত্তা, স্বচ্ছ পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তাঁদের কাছে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া।
PG/MP/CS