প্রধানমন্ত্রীরদপ্তর
রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পদাধিকারীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
25 OCT 2023 8:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ সাক্ষাৎ করেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পদাধিকারীরা। শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে শ্রী মোদীকে তাঁরা আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত আশীর্বাদধন্য। আমার জীবনে এটি সৌভাগ্যের ঘটনা। ঐতিহাসিক এই অনুষ্ঠানের সাক্ষী থাকব আমি।”
এক্স হ্যান্ডেল প্রধানমন্ত্রী লিখেছেন :
“জয় সিয়ারাম!
আজকের দিনটি অত্যন্ত আনন্দে ভরে উঠেছে। আমার বাসভবনে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পদাধিকারীরা সাক্ষাৎ করতে এসেছিলেন। অযোধ্যায় শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাওয়ার জন্য তাঁরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।
এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের যে, নিজের জীবনকালে এই ধরনের একটি ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে পারছি।”
PG/MP/DM/
(রিলিজ আইডি: 1975595)
ভিজিটরের কাউন্টার : 115
এই রিলিজটি পড়তে পারেন:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada