প্রধানমন্ত্রীরদপ্তর
জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ-র সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
প্রকাশিত:
23 OCT 2023 7:07PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৩ অক্টোবর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ-র সঙ্গে কথা বলেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তাঁরা মত বিনিময় করেন। সন্ত্রাসবাদ, হিংসা এবং সাধারণ মানুষের মৃত্যু নিয়ে তাঁর উদ্বেগের কথা জানান শ্রী মোদী। এ ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা ও মানবিক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন প্রদানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন:
“মহামান্য রাজা দ্বিতীয় আবদুল্লাহ-র সঙ্গে কথা হয়েছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। সন্ত্রাসবাদ, হিংসা এবং নিরীহ মানুষের মৃত্যু নিয়ে আমরা উদ্বিগ্ন। মানুষের জীবন রক্ষা এবং মানবিক পদক্ষেপ নিয়ে দ্রুত প্রস্তাব গ্রহণের ব্যাপারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
PG/MP/CS…
(রিলিজ আইডি: 1970870)
ভিজিটরের কাউন্টার : 136
এই রিলিজটি পড়তে পারেন:
Tamil
,
Kannada
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam