প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা ৫০ লক্ষ অতিক্রম করায় প্রশংসা প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
04 OCT 2023 12:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা ৫০ লক্ষ অতিক্রম করায় প্রশংসা করেছেন। শ্রী মোদী বলেন, প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প রাস্তার হকারদের জীবনযাত্রা সহজ করেছে, শুধু তাই নয়, তাঁদের সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ করে দিয়েছে।
আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের একটি পোস্ট এক্স হ্যান্ডেলে শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, “এই সাফল্যের জন্য অনেক অনেক অভিনন্দন! প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সমগ্র দেশে আমাদের রাস্তার হকরাদের জীবন সহজ করেছে তাই নয়, তাঁদের সম্মানের সঙ্গে বাঁচার সুযোগও করে দিয়েছে। আমি আনন্দিত”।
PG/PM/SB
(রিলিজ আইডি: 1969240)
ভিজিটরের কাউন্টার : 184
এই রিলিজটি পড়তে পারেন:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam