প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জয়পুরের ধানক্যতে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 25 SEP 2023 9:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জয়পুরের ধানক্যতে অবস্থিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় স্মারকে গিয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি বলেন, 

“আমাদের সরকার অন্ত্যোদয়ের নীতির উপর নির্ভর করে দেশের দরিদ্র থেকে দরিদ্রতর মানুষের জীবন সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” 

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলের এক বার্তায় বলেন:

“জয়পুরের ধানক্যতে আমি আজ পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় স্মারকে গিয়ে তাঁর স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেছি। তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে এখানে তাঁর জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিচ্ছবি দেখে এক নতুন শক্তির অনুভব করেছি। আমাদের সরকার তাঁর অন্ত্যোদয়কে মূল নীতি করে চলছে এবং দেশের দরিদ্র থেকে দরিদ্রতর মানুষের জীবন সহজ করার কাজে প্রতিশ্রুতিবদ্ধ।”


PG/PM/AS


(রিলিজ আইডি: 1960845) ভিজিটরের কাউন্টার : 151