প্রকাশিত:
12 JUL 2023 1:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জুলাই , ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী শ্রী পুষ্প কুমার দহলের স্ত্রী সীতা দহলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন এবং নেপালের প্রধানমন্ত্রীকে সমবেদনা জানান।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
"সীতা দহলের প্রয়াণের খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। @cmprachandaর প্রতি গভীর সমবেদনা জানাই এবং বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওঁ শান্তি।"
AC/CB/AS/