স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ন্যাশনাল অ্যাকাডেমি অফ মেডিকেল সায়েন্সেসের ৬২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ডাঃ মনসুখ মান্ডভিয়া

প্রকাশিত: 21 APR 2022 12:57PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২১ এপ্রিল, ২০২২
 
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া আজ এখানে ন্যাশনাল অ্যাকাডেমি অফ মেডিকেল সায়েন্সেসের (এনএএমএস)-এর ৬২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার, এনএএমএস-এর সভাপতি ডাঃ এস কে সারিন, সহ-সভাপতি ডাঃ আর দয়াল এবং প্রাক্তন সভাপতি ডাঃ এস সি গোপাল উপস্থিত ছিলেন। 
 
এনএএমএস প্রতিষ্ঠানকে তার ৬২তম প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে ডাঃ মান্ডভিয়া সন্তোষপ্রকাশ করেন যে, এই অনুষ্ঠানে বিশ্বের ২০টির বেশি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান সামিল হয়েছে। 
 
ভারতের কল্যাণে ইতিবাচক অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা করে ডাঃ মান্ডভিয়া বলেন, ভারতের কাছে কখনই মানব সম্পদ বা প্রতিভার অভাব ছিল না। আমাদের কেবল আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে আত্মবিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গবেষণাধর্মী কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, এখন সময় এসেছে আয়ুর্বেদ ও যোগের মত সম্পূর্ণ দেশীয় চিকিৎসা পদ্ধতিগুলিকে আধুনিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত করার। এজন্য তিনি গবেষণা ও উদ্ভাবনের ওপর আরও বেশি অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। 
 
কোভিড মহামারীর সময় ভারতের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় যে অগ্রগতি লক্ষ্য করা গেছে সে সম্পর্কে ডাঃ মান্ডভিয়া বলেন, আমরা কেবল কোভিড-১৯ টিকা উদ্ভাবনই করিনি, সেই সঙ্গে তা উৎপাদন এবং বিদেশে রপ্তানিও করছি। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় ভারতের কৌশল সম্পর্কেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল। কিন্তু, আমরা না কেবল মহামারী পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি, সেইসঙ্গে আমাদের সেরা পন্থা-পদ্ধতিগুলি বিশ্বের সঙ্গে ভাগ করে নিয়েছি। 
 
ডাঃ মান্ডভিয়া এই প্রতিষ্ঠান ও তার গবেষকদের বেসরকারি ক্ষেত্রের সঙ্গে গবেষণা ও উদ্ভাবনী কাজকর্মে সহযোগিতার পরামর্শ দেন। দেশে স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছ থেকে তিনি প্রস্তাব আহ্বান করেন। 
 
এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ মেডিকেল সায়েন্সেসের যাত্রাপথ সম্পর্কিত একটি পুস্তক প্রকাশ করেন। 
 
 
CG/BD/AS/

(রিলিজ আইডি: 1818742) ভিজিটরের কাউন্টার : 140
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Gujarati , Malayalam