পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
জ্বালানি সংরক্ষণ এবং শক্তি দক্ষতার বার্তা দিতে পিসিআরএ- এর উদ্যোগে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে
প্রকাশিত:
11 APR 2022 5:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২২
পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তত্ত্বাবধানে পেট্রোলিয়াম কনজারভেশন রিসার্চ অ্যাসোসিয়েশন, পিসিআরএ একটি জনমুখী সচেতনতামূলক অভিযান "সক্ষম" শুরু করেছে। আজ এই প্রচার অভিযানের সূচনা করেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব এবং পিসিআরএ-এর চেয়ারম্যান শ্রী পঙ্কজ জৈন। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এই প্রচার অভিযান চলবে ২০২২ সালের ৩০ এপ্রিল পর্যন্ত।
এটি জ্বালানি সংরক্ষণ এবং শক্তি দক্ষতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে স্বচ্ছ ও সবুজ ভারত গড়তে এবং অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করার লক্ষ্যে একটি ফ্ল্যাগশিপ প্রচারাভিযান।
আজকের এই অনুষ্ঠানটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ এস পুরি ছাড়াও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলির বার্তা দিয়ে শুরু হয়।
শ্রী জৈন তাঁর ভাষণে জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এর পাশাপাশি তিনি "সক্ষম" এর মতো কর্মসূচির গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি প্রত্যেককে তাদের দৈনন্দিন জীবনে "জ্বালানির সংরক্ষণ মন্ত্র" গ্রহণ করার আহ্বান জানান।
আজকের এই প্রচারাভিযান উপলক্ষে শ্রী পঙ্কজ জৈন পিসিআরএ-এর প্রচার ভ্যানগুলিকে পতাকা নাড়িয়ে উদ্বোধন করেন। এই ভ্যান গুলিতে জ্বালানি সংরক্ষণ বিষয়ে বিভিন্ন ধরনের অডিও-ভিডিও এবং ডিসপ্লে-র ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে একটি পুস্তিকাও এদিন প্রকাশ করা হয়।
আজকের এই অনুষ্ঠানে শক্তি দক্ষতা এবং জ্বালানি সংরক্ষণের জন্য সেরা কাজের নিরিখে বিভিন্ন এলপিজি প্ল্যান্ট, রাজ্য সরকার এবং রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলিকে পুরস্কার প্রদান করা হয়। এর পাশাপাশি জ্বালানি সংরক্ষণের বিষয়ে দক্ষতার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকেও পুরস্কৃত করা হয়।
"সক্ষম-২০২২"-এর অঙ্গ হিসেবে সারা দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের ৩০০ টি শহরে 'সাইক্লোথোন'- এর আয়োজন সহ সমস্ত জেলা সদরে 'ওয়াকথোন', ২৫ টি শহরের সিএনজি কার রেলি, চারটি মেট্রো শহরে ই-ভেয়িকেল রেলির আয়োজন করা হয়েছে। এছাড়াও জ্বালানি সংরক্ষণ বিষয়ে বিভিন্ন আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সমাজ মাধ্যমে প্রচারের ব্যবস্থাও রাখা রয়েছে।
CG/SB
(রিলিজ আইডি: 1815790)
ভিজিটরের কাউন্টার : 316