প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় নৌবাহিনীর বার্ষিক সংস্কার এবং পরিকাঠামো ও দেশীয়করণ সম্মেলন ২০২২

প্রকাশিত: 03 APR 2022 1:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ এপ্রিল, ২০২২

 

ভাইস অ্যাডমিরাল, দক্ষিণ নৌ কমান্ডের কমান্ডিং-ইন-চিফ অতিবিশিষ্ট সেবা মেডেল বিজেতা এম এন হাম্পিহোলি ভারতীয় নৌবাহিনীর বার্ষিক সংস্কার এবং পরিকাঠামো ও দেশীয়করণ সম্মেলনের সূচনা করেছেন। দক্ষিণ নৌ কমান্ডের সদর দপ্তর কোচিতে ৩১শে মার্চ, এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৌরোহিত্য করেন ভাইস অ্যাডমিরাল, অতিবিশিষ্ট সেবা মেডেল ও বিশিষ্ট সেবা মেডেল বিজেতা সন্দীপ নৈথানি। অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরগুলির প্রতিনিধিরা এবং সব কমান্ড, বন্দর ও সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। সরকারের আত্মনির্ভর ভারতের প্রয়াসের সঙ্গে সংগতি রেখে এবারের সম্মেলনে ‘ভারতীয়করণ’ শীর্ষক একটি সেশনের আয়োজন করা হয়। ভাইস অ্যাডমিরাল নৈথানি তাঁর বক্তব্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সরকারি, বেসরকারি সম্পর্ক আরও নিবিড় করার কথা বলেন। সংস্কার প্রক্রিয়া, জাহাজগুলিকে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত রাখতে রক্ষণাবেক্ষণ নীতির রূপান্তর, নৌবাহিনীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকাঠামোর আধুনিকীকরণ প্রভৃতি বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়।  

 

CG/SD/SKD/


(রিলিজ আইডি: 1813042) ভিজিটরের কাউন্টার : 216
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Tamil