উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপ-রাষ্ট্রপতি ‘উগাদী, গুড়ী পড়ওয়া, চৈত্র শুক্লাদি এবং চেতি চাঁদ’ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
প্রকাশিত:
01 APR 2022 1:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ এপ্রিল, ২০২২
উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু ‘উগাদী, গুড়ী পড়ওয়া, চৈত্র শুক্লাদি এবং চেতি চাঁদ’ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
উপ-রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তা : আমি ‘উগাদী, গুড়ী পড়ওয়া, চৈত্র শুক্লাদি এবং চেতি চাঁদ’ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই উৎসবগুলি চিরায়ত নববর্ষের সূচনার প্রতীক। এর মধ্য দিয়ে আমাদের জীবনে নতুন আশা ও আনন্দ সঞ্চারিত হয়। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে নানা ঐতিহ্যশালী রীতি অনুযায়ী, এইসব উৎসব উদযাপন করা হয়। এর মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অন্তর্নিহিত একতা প্রতিফলিত হয়। আমি প্রার্থনা করি, এই উৎসবগুলি আমাদের দেশে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক এবং দেশবাসীকে সৌহার্দ্যের দৃঢ় সম্পর্কে আবদ্ধ করুক।
CG/CB/SB
(রিলিজ আইডি: 1812467)
ভিজিটরের কাউন্টার : 162