প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা সেনাবাহিনী সফলভাবে পরীক্ষা করেছে

প্রকাশিত: 30 MAR 2022 2:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২২

 

ভূমি থেকে আকাশে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আরও একবার লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার বিষয়ে তার ক্ষমতার প্রমাণ দিয়েছে। পরীক্ষার সময় দুটি ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়। এর ফলে, এই ক্ষেপণাস্ত্রের সঠিক লক্ষ্যভেদ এবং বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হল। ওড়িশার চাঁদিপুর উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলে। সমুদ্রের ঝোড়ো হাওয়া এবং উঁচু জায়গায় এটি ব্যবহার করলে তা যে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানবে সে বিষয়ে এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।  

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ভারতীয় সেনাবাহিনী এবং যে সংস্থা এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

 

CG/CB/DM/


(রিলিজ আইডি: 1811644) ভিজিটরের কাউন্টার : 236
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada