বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী পীযূষ গোয়েল ডিজাইনারদের প্রতি মাসে এক হাজার টাকার বেশি আয় নিশ্চিত করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন

প্রকাশিত: 11 FEB 2022 1:21PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১১  ফেব্রুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প, বস্ত্র, উপভোক্তা বিষয়ক এবং গণবন্টন দপ্তরের মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আজ ভারতকে বিশ্বের ফ্যাশান রাজধানী করে তোলা এবং দেশের কারিগর ও তাঁতিদের ক্ষমতায়ণের বিষয়ে চিন্তা-ভাবনার দিশারী ডিজাইনারদের সঙ্গে একটি বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই  বৈঠকে দেশের তাঁত ও হস্তশিল্পের ক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতা সম্পন্ন ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফ্যাশান টেকনোলজি (এনআইএফটি)-এর ২৭ জন বিশিষ্ট প্রাক্তনী উপস্থিত ছিলেন। কারুশিল্পের সঙ্গে যুক্ত লোকেদের সহযোগিতা এবং কিভাবে প্রযুক্তির হস্তক্ষেপ ও বিপণন কৌশলগুলি নৈপুণ্যের মাপকাঠিতে বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা করাই ছিল ডিজাইনারদের মূল উদ্দেশ্য। 

শ্রী গোয়েল বৈঠকে ভারতীয় কারু শিল্পের প্রতি ডিজাইনারদের দৃষ্টিভঙ্গীর উল্লেখযোগ্য প্রশংসা করেন। দেশের শিল্প, নৈপুণ্য, সংস্কৃতি, ঐতিহ্যের ওপর জোর দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী ডিজাইনারদের আশ্বস্ত করে জানান যে বৈঠকে উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়গুলি নিয়ে আলোচনা চালানো হবে। 

শ্রী গোয়েল দেশের ডিজাইনারদের একযোগে কাজ করার আহ্বান জানান। প্রতি মাসে ডিজাইনাররা যাতে এক হাজার টাকারও বেশি উপার্জন করতে পারেন তারজন্য সকলকে এগিয়ে আসার ডাক দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আগামীদিনে ভারতকে বিশ্বের ফ্যাশান রাজধানী করে তুলতে হবে। বিশ্বের বিশিষ্ট ফ্যাশান হাউসগুলির সঙ্গে ভারতের পণ্যগুলিকে যুক্ত করে প্রদর্শনের জন্য পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। এদিন বৈঠকে এনআইএফটি-র মহানির্দেশক শ্রী শান্তমানু, বস্ত্র মন্ত্রকের সচিব ইউ পি সিং সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

 

CG/SS/NS


(রিলিজ আইডি: 1797650) ভিজিটরের কাউন্টার : 164
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil , Telugu