নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

নির্বাচন কমিশন পথসভা, পদযাত্রা, সাইকেল / বাইক / যানবাহনের মিছিলের উপর নিষেধাজ্ঞার সময়সীমা ১১ই ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি করেছে

প্রকাশিত: 31 JAN 2022 5:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ই জানুয়ারী, ২০২২

 

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র অন্য দুই নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার ও শ্রী অনুপ চন্দ্র পান্ডের সঙ্গে গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখন্ড ও উত্তরপ্রদেশের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে একটি সর্বাঙ্গীন পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে সংশ্লিষ্ট উপনির্বাচন কমিশনার ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব, সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। তাঁরা পাঁচ রাজ্যে কোভিড পরিস্থিতির পর্যালোচনা করেছেন। বিস্তারিত আলোচনায় বর্তমান টিকাকরণ অভিযানের খোঁজ খবর নেওয়া হয়। সব রাজ্যের মুখ্য সচিবরা নির্বাচন কমিশনকে জানিয়েছেন, কোভিড সংক্রমণের হার বর্তমানে স্বাভাবিক, কারণ কোভিড সংক্রমিতদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা নিম্নমুখী। রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, কোভিড সংক্রান্ত আচরণবিধি আরো কয়েক দিন মেনে চলতে হবে, কারণ মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শের ফলে যাতে আবারও সংক্রমণের হার বৃদ্ধি পায় সেটি নিশ্চিত করে হবে। । মুখ্য নির্বাচন কমিশনার এই মর্মে, বিভিন্ন মিছিল,  খোলা ও বদ্ধ জায়গায় বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। হয়েছে।

রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যে সব রাজ্যে নির্বাচন হবে, সেখানে নির্বাচনী প্রচার চালানোর সময়  কোভিড সংক্রান্ত আচরণবিধি মেনে চলতেই হবে। তবে, বর্তমান কোভিড পরিস্থিতিতেও রাজনৈতিক দলগুলি তাদের প্রচারাভিযান অব্যহত রাখবে। এক্ষেত্রে কমিশন যে নির্দেশগুলি জারি করেছে, সেগুলি হল :

১) ১১ই ফেব্রুয়ারী পর্যন্ত কোনো পথসভা, পদযাত্রা, সাইকেল, বাইক বা অন্যান্য যানবাহনের মিছিল করা যাবে না।
২) কমিশন সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক দলগুলি অথবা নির্বাচনে যে সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা জনসভা করতে পারবেন। তবে তা খোলা স্থানে সর্বোচ্চ ১০০০ জনকে নিয়ে সভা করতে পারে। অথবা যে স্থানে জনসভা হবে, সেখানে সর্বোচ্চ ৫০ শতাংশ লোক নিয়ে বৈঠক করা যাবে। এই নিয়ম পয়লা ফেব্রুয়ারী থেকে কার্যকর হবে।
৩) কমিশন, বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন প্রচার চালানোর বিষয়ে নিয়ম কিছুটা শিথিল করেছে।
৪) রাজনৈতিক দলগুলি তাদের মিটিং করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে প্রচার   কমিশন অনুমতি দিয়েছে। এতদিন ৩০০ জনকে নিয়ে মিটিং করা যেতো।  
৫) কোভিড আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য রাজনৈতিক দলগুলি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারীদের নির্দেশ নিরবাচ দিয়েছে। এক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি মনে চলতে হবে।
৬) এই নিয়ম যথাযথভাবে মানার ক্ষেত্রে জেলা নির্বাচন  আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে।

২০২২ এর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ৮ই জানুয়ারী যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী অন্যান্য বিধি নিষেধগুলি বলবৎ থাকবে।

 

CG/CB/SFS


(রিলিজ আইডি: 1794100) ভিজিটরের কাউন্টার : 218
এই রিলিজটি পড়তে পারেন: Manipuri , English , Urdu , हिन्दी , Punjabi , Telugu