প্রতিরক্ষামন্ত্রক
ডিআরডিও –এর সাহায্যে বায়ো-টয়লেটের উন্নয়ন
प्रविष्टि तिथि:
17 DEC 2021 2:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২১
দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) বায়ো-টয়লেটের উন্নতিসাধনে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বায়ো-টয়লেটগুলির ব্যবহার আরও সহজ করে তোলা হয়েছে। এমনকি এই বায়ো-টয়লেটগুলিকে পরিবেশবান্ধব করা হয়েছে। ডিআরডিও সারা দেশে প্রায় ৬০টি শিল্প সংস্থাকে বায়ো-টয়লেটের এই অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর করেছে। ২০টিরও বেশি রাজ্যে এই ধরণের ১৬ হাজারটি বায়ো-টয়লেট প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও ভারতীয় রেলের কামরায় এই ধরণের আড়াই লক্ষেরও বেশি বায়ো-টয়লেট বসানো হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট।
CG/SS/SKD/
(रिलीज़ आईडी: 1782870)
आगंतुक पटल : 139