যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
সরকার আর্থিক সহায়তার ক্ষেত্রে প্যারা- স্পোর্টসকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে এবং প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে : শ্রী অনুরাগ ঠাকুর
প্রকাশিত:
09 DEC 2021 5:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ ডিসেম্বর, ২০২১
যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের তরফ থেকে দেশে খেলাধুলার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এইসব পরিকল্পনার মধ্যে রয়েছে-
১) খেলো ইন্ডিয়া স্কিম।
২) জাতীয় স্পোর্টস ফেডারেশনকে সহায়তা প্রদান।
৩)) আন্তর্জাতিক ক্ষেত্রে বিজয়ী খেলোয়াড় ও তাঁদের প্রশিক্ষককে বিশেষ পুরস্কার প্রদান।
৪) জাতীয় ক্রীড়া পুরস্কার।
৫) মেধাবী খেলোয়াড়দের জন্য পেনশন এর সুবিধা।
৬) পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় ক্রীড়া কল্যাণ তহবিল।
৭) জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল।
৮) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা।
যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের খেলো ইন্ডিয়া স্কিমের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে "দিব্যাঙ্গনদের মধ্যে খেলাধুলার প্রচার"। এই প্রকল্পটি দিব্যাঙ্গ ক্রীড়াবিদদের জন্য উৎসর্গকৃত। অন্যদিকে, জাতীয় ক্রীড়া ফেডারেশনকে আর্থিক সহায়তার মাধ্যমে দেশের প্যারা অ্যাথলেটদের জন্য জাতীয় কোচিং ক্যাম্প করা, বিদেশে যাওয়ার ব্যবস্থা, জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ, ক্রীড়া সরঞ্জাম কেনা, কোচ এবং ক্রীড়া কর্মীদের বেতন প্রভৃতি দেওয়া হয়। সরকার ক্রীড়াক্ষেত্র গুলিকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে। প্যারা- অ্যাথলেটদের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণের জন্য সহায়তা করা হয়।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(রিলিজ আইডি: 1780180)
ভিজিটরের কাউন্টার : 131