স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ সম্পর্কে সর্বশেষ তথ্য

প্রকাশিত: 16 NOV 2021 9:14AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬  নভেম্বর, ২০২১
 
দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ১১২ কোটি ৯৭ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৬৫, যা ২২৭ দিনে সর্বনিম্ন। 
ভারতে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ১ শতাংশের নীচে নেমে বর্তমানে ০.৩৮ শতাংশ, যা ২০২০র মার্চ থেকে এযাবৎ সর্বনিম্ন। 
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭৯৩, যা ৫২৫ দিনে সর্বনিম্ন। 
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২৭ শতাংশ, যা ২০২০র মার্চ থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৭১ জন। এই নিয়ে দেশে করোনা থেকে আরোগ্য লাভ করেছেন মোট ৩ কোটি ৩৮ লক্ষ ৬১ হাজার ৭৫৬ জন। 
দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ২ শতাংশের নীচে নেমে এসে এখন ০.৮০ শতাংশে দাঁড়িয়েছে। গত ৪৩ দিনে দৈনিক সংক্রমণের হার ২ শতাংশের নীচে রয়েছে। 
সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৯৭ শতাংশ, যা ৫৩ দিন ২ শতাংশের নীচে রয়েছে। এ পর্যন্ত ৬২ কোটি ৯৭ লক্ষেরও বেশি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। 
 
CG/SS/NS

(রিলিজ আইডি: 1772418) ভিজিটরের কাউন্টার : 244
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Malayalam