ভারতের প্রতিযোগিতা কমিশন
এফসিআই – এর দেওয়া টেন্ডারে বীড কারচুপি এবং প্রতারণার জন্য দোষী সাব্যস্ত সংস্থাগুলির বিরুদ্ধে সীজ অর্ডার জারি করেছে সিসিআই
প্রকাশিত:
01 NOV 2021 10:51AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ নভেম্বর, ২০২১
ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) গত ২৯ অক্টোবর ৬টি সংস্থার বিরুদ্ধে ২০০২ – এর প্রতিযোগিতা আইনের ৩(১) ধারার অধীন বিধি লঙ্ঘণের প্রমাণ পেয়েছে। এই সংস্থাগুলি আইনের বিভিন্ন ধারা লঙ্ঘণ করে প্রতিযোগিতা বিরোধী কাজে লিপ্ত থেকেছে।
কমিশন জানতে পেরেছে যে, এই সংস্থাগুলি ভারতীয় খাদ্য নিগমকে নিম্নমানের লো ডেনসিটি পলি ইথালিন কভার সরবরাহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে। এইভাবে সংস্থাগুলি নির্ধারিত মূল্যে কারচুপি করে বরাত দিয়েছে। এমনকি, দরপত্র প্রক্রিয়ায় হেরফের করেছে। ভারতীয় খাদ্য নিগমের পক্ষ থেকে দাখিল অভিযোগের ভিত্তিতে কমিশন ঘটনার তদন্ত শুরু করে।
এই প্রেক্ষিতে কমিশন ঐ ছয় সংস্থার বিরুদ্ধে টেন্ডারে বীড কারচুপি এবং প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করে সীজ অর্ডার জারি করেছে। অবশ্য, কমিশন ঐ ছয় সংস্থার বিরুদ্ধে কোনও আর্থিক জরিমানা আরোপ করেনি। চারটি সংস্থা ইতিমধ্যেই কমিশনের কাছে আর্থিক জরিমানা কমানোর আবেদন জানিয়ে নিজেদের অসাধু উদ্দেশ্যের কথা স্বীকার করে নিয়েছে। এমনকি, সংস্থাগুলি তদন্তের সময় কমিশনকে সবরকম সহযোগিতা করেছে। দোষী সাব্যস্ত হওয়া এই সংস্থাগুলি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং এদের কর্মী সংখ্যা/বার্ষিক লেনদেনের পরিমাণও সীমিত। তাই, কমিশন কোভিড-১৯ মহামারীজনিত পরিস্থিতি বিবেচনায় রেখে সংস্থাগুলির বিরুদ্ধে কোনও আর্থিক জরিমানা আরোপ করেনি।
কমিশনের অর্ডার Ref. C. No. 07 of 2018 অনুযায়ী কার্যকর হয়েছে এবং অর্ডারের কপি কমিশনের ওয়েবসাইটে (www.cci.gov.in.) দেওয়া রয়েছে।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1768543)
ভিজিটরের কাউন্টার : 195