রাষ্ট্রপতিরসচিবালয়
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধার্ঘ
প্রকাশিত:
31 OCT 2021 9:46AM by PIB Kolkata
নতুনদিল্লি, ৩১শে অক্টোবর, ২০২১
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোভিন্ড আজ ৩১শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে তাঁকে রাষ্ট্রপতি ভবনে শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি ভবনের আধিকারিকরা সর্দার বল্লভভাই প্যাটেলের তৈলচিত্রতে পুষ্পার্ঘ নিবেদন করেন। রাষ্ট্রপতি এরপর নতুনদিল্লির সর্দার প্যাটেল চকে যান। তিনি সেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন।
CG/CB/NS
(রিলিজ আইডি: 1768231)
ভিজিটরের কাউন্টার : 155