স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য
प्रविष्टि तिथि:
29 OCT 2021 9:27AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ অক্টোবর, ২০২১
দেশজুড়ে করোনা প্রতিষেধক টিকাকরণ অভিযানে এ পর্যন্ত মোট ১০৪.৮২ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে
বর্তমানে আরোগ্যের হার ৯৮.১৯ শতাংশ
গত ২৪ ঘন্টায় ১৪,৩৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন
গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৯৮ জন আরোগ্য হয়ে উঠেছেন, আরোগ্যের সংখ্যা মোট বেড়ে হয়েছে ৩ কোটি ৩৬ লক্ষ ২৭ হাজার ৬৩২
ভারতের সক্রিয় ভাবে করোনা আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের চেয়ে ১ শতাংশের নিচে, বর্তমানে এই হার ০.৪৭ শতাংশ, যা ২০২০-র মার্চের পর সর্বনিম্ন
ভারতে বর্তমানে সক্রিয়ভাবে আক্রান্তের সংখ্যা ১,৬১,৩৩৪
সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ১.১৮ শতাংশ যা গত ৩৫ দিন ধরে ২ শতাংশের নিচে
দৈনিক আক্রান্তের হার ১.১২ শতাংশ যা গত ২৫ দিন ধরে ২ শতাংশের নিচে
এ পর্যন্ত ৬০.৫৮ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে
CG/ SB
(रिलीज़ आईडी: 1767681)
आगंतुक पटल : 184