আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
শ্রী হরদীপ সিং পুরি আগামীকাল ১৪-তম 'আরবান মোবিলিটি কনফারেন্স- ২০২১' এর উদ্বোধন করবেন
কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন রাজ্য/ শহরকে "গণ পরিবহনের শ্রেষ্ঠত্বের জন্য" পুরস্কৃত করবেন
प्रविष्टि तिथि:
28 OCT 2021 3:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২১
কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে আগামীকাল ২৯, অক্টোবর, ১৪-তম আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্সের আয়োজন করা হয়েছে। ভিডিও কনফারেন্স এবং ওয়েবিনারের মাধ্যমে সারাদিন ধরে এই সম্মেলন চলবে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী শ্রী হরদীপ এস পুরি এই সম্মেলনের উদ্বোধনী এবং সমাপ্তি ভাষণ দেবেন।
এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু, "মোবিলিটি ফর অল" বা সকলের জন্য গতিশীলতা। যা অন্তর্ভুক্তিমূলক নগর পরিবহনের প্রচার করে।
এই দৃষ্টিভঙ্গি সমাজের সকল অংশের, মূলত বিশেষ ভাবে অক্ষম, বয়স্ক, মহিলা এবং শিশুদের বিভিন্ন চাহিদার প্রতি মনোনিবেশ করে। এর পাশাপাশি সাশ্রয়ী, পরিষ্কার, নিরাপদ, তথ্যপূর্ণ এবং দক্ষ ও গ্রহণযোগ্য নগর পরিবহনকে উন্নীত করার জন্য বিবেচনা করা হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী দুর্গা শংকর মিশ্র। এরপর সংক্ষিপ্ত ভাষণ দেবেন জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট-এর মহানির্দেশক অধ্যাপক ডক্টর ক্লডিয়া ওয়ার্নিং।
এরপর প্লেনারি সেশনে, "অর্থনৈতিক উন্নয়ন এবং নগরকেন্দ্রিক গতিশীলতা" শীর্ষক বিষয়ে মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী দুর্গা শংকর মিশ্র।
কনক্লেভ সেশানে " ইন্ডিয়া অ্যাট ৭৫, মোবিলিটি ফর অল"-এই বিষয় সরকারের বিভিন্ন নীতি, সংস্কার প্রভৃতি বিষয় নিয়ে আলোকপাত করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি নগর কেন্দ্রিক গণপরিবহনে শ্রেষ্ঠত্বের জন্য বিভিন্ন রাজ্য ও শহরকে পুরস্কৃত করবেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে সারা দেশ জুড়ে জাতীয় উন্নয়নের জন্য " সবকা সাথ সবকা বিকাশ " এই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ভারত সরকার ২০০৬ সালে জাতীয় আরবান ট্রান্সপোর্ট পলিসি গ্রহণ করেন, এই নীতি অনুযায়ী বিভিন্ন শহর এবং রাজ্যের মধ্যে গণপরিবহন ব্যবস্থা জোরদার করা হয়। যাতে সমাজের সকল স্তরের মানুষের সুবিধা গ্রহণ করতে পারেন।
ভারত সরকারের ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি সুষ্ঠু রূপায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যে সম্মেলনে বিশেষজ্ঞরা এ বিষয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করবেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1767672)
आगंतुक पटल : 170