উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে শিলং-এ উত্তর-পূর্বের উন্নয়নে উত্তর-পূর্বাঞ্চলীয় পর্ষদের পরিবর্তনশীল ভূমিকা নিয়ে কর্মশিবিরের আয়োজন

প্রকাশিত: 05 OCT 2021 2:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২১

 

কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি মেঘালয় ও আসামে দু’দিনের সফরে রয়েছেন। মেঘালয় সফরে গিয়ে শ্রী রেড্ডি উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের একাধিক উন্নয়নমূলক ও চালু প্রকল্পগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি উত্তর-পূর্ব সড়ক ক্ষেত্র উন্নয়ন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখেন। শিলং-এ উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের সচিবালয়ে পর্যালোচনা বৈঠকে যোগ দেন। তাঁর সঙ্গে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা, মন্ত্রকের সচিব শ্রী লোকরঞ্জন এবং পরিষদের আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

শ্রী রেড্ডি শিলং-এ উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের সম্মেলন প্রেক্ষাগৃহে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের পরিবর্তনশীল ভূমিকা নিয়ে আয়োজিত কর্মশিবিরে যোগ দেন। এই কর্মশিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। কর্মশিবিরে ভাষণে মন্ত্রকের পক্ষ থেকে শ্রী রেড্ডি ব্যস্ত সফরসূচি সত্ত্বেও শিবিরে অংশ নেওয়ার জন্য শ্রী নাইডুকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ক্যাবিনেট মন্ত্রী হিসাবেও শ্রী নাইডু উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে নিরন্তর কাজ করেছেন।

উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের প্রতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অঙ্গীকার তাঁর কর্মপ্রয়াসের মধ্য দিয়েই প্রতিফলিত হয়। চার দশক পর ২০১৬’তে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শ্রী মোদীর উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের ৬৫তম পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেন বলেও শ্রী রেড্ডি জানান। মন্ত্রী আরও বলেন, সরকার উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্পর্কিত কর্মসূচিতে উত্তর-পূর্বের ৩টি রাজ্যের রাজধানী শহরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ভোজ্য তেল ও পাম তেল এবং উত্তর-পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কৃষি বিপণন নিগমের পুনরুজ্জীবনে যে সিদ্ধান্ত নিয়েছে, তার ফলে সমগ্র অঞ্চলের কৃষি ক্ষেত্রই উপকৃত হবে। সমগ্র উত্তর-পূর্বের উন্নয়নে পরিষদ গত ৫০ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে জানিয়ে শ্রী রেড্ডি বলেন, আজকের কর্মশিবির উন্নয়নের গতিপথকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রী রেড্ডি আরও বলেন, পরিষদের পরিবর্তনশীল ভূমিকায় আগামী দিনে স্থির করে দেবে আমরা উত্তর-পূর্বাঞ্চল থেকে কি প্রত্যাশা করি। 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1761195) ভিজিটরের কাউন্টার : 212
এই রিলিজটি পড়তে পারেন: Telugu , Manipuri , Tamil , English , Urdu , हिन्दी