স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

দিল্লির এইমসের চিকিৎসকদের গণহারে বদলি সংক্রান্ত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর যে বক্তব্য এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা অসত্য ও বিভ্রান্তিকর

প্রকাশিত: 26 SEP 2021 1:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬শে সেপ্টেম্বর, ২০২১

 

এক শ্রেণীর সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী মনসুখ মান্ডোভিয়ার উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।  ঐ সংবাদে বলা হয়েছে, শনিবার এইমসের ৬৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দিল্লির এইমসের চিকিৎসকদের গণ বদলি করা হবে। ঐ প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশের সব এইমসের জন্য একটি বদলি নীতি চালু করা হবে। এই নীতির মাধ্যমে দিল্লির এইমস থেকে চিকিৎসকদের গণ বদলি করা হবে এবং তাদের নতুন নতুন এইমসে পাঠানো হবে।

এখানে স্পষ্ট করে জানানো হচ্ছে, এই সংবাদ অসত্য ও বিভ্রান্তিকর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী এধরণের কোনো বিবৃতি দেন নি। শ্রী মান্ডোভিয়া তার ভাষণে জানান, এইমস থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দেশের নতুন নতুন এইমসগুলিতে চিকিৎসার কাজে প্রয়োজন হবে। কেন্দ্রীয় মন্ত্রী এসংক্রান্ত যে বিবৃতি দিয়েছেন, সেটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন -   https://www.youtube.com/watch?v=QxURRNzEZ8o&t=47s

 

CG/CB/SFS


(রিলিজ আইডি: 1758424) ভিজিটরের কাউন্টার : 253
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil , Telugu , Kannada