স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত সর্বশেষ তথ্য
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৫৮ কোটি ৩১ লক্ষেরও বেশি কোভিড টিকার ডোজ সরবরাহ
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির কাছে টিকাকরণের জন্য ৩৮ লক্ষেরও বেশি ডোজ রয়েছে
প্রকাশিত:
19 AUG 2021 10:18AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ অগাস্ট, ২০২১
কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ। সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির নতুন পর্যায়ের সূচনা হয়েছে গত ২১ জুন। টিকা ডোজের যোগানের উপর ভিত্তি করে টিকাকরণ অভিযানের পরিধি বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে, আগাম টিকার ডোজ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করা হচ্ছে, যাতে আগেভাগেই টিকাকরণের পরিকল্পনা করা যায়।
দেশব্যাপী টিকাকরণ অভিযানের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকার রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করে আসছে। কেন্দ্রীয় সরকার টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে সংগৃহীত টিকার ৭৫ শতাংশই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করছে।
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এখনও পর্যন্ত ৫৮ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৭৮০টি টিকার ডোজ সরবরাহ করা হয়েছে। এছাড়াও, আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, অপচয় হওয়া সহ মোট ৫৬ কোটি ২৯ লক্ষ ৩৫ হাজার ৯৩৮টি ডোজ ব্যবহৃত হয়েছে। এর মধ্যে কিছু ডোজ দেওয়ার সময় অপচয় হয়েছে।
এমনকি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি, বেসরকারি হাসপাতালগুলির কাছেও টিকাকরণের জন্য ৩৮ লক্ষ ৩০টি ডোজ হাতে রয়েছে।
CG/CB/SB
(রিলিজ আইডি: 1747426)
ভিজিটরের কাউন্টার : 235
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam