স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড -১৯ টিকাকরণের বিষয়ে সর্বশেষ তথ্য


রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৪৯ কোটি ৮৫ লক্ষের বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে

রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল এবং বেসরকারি হাসপাতাল গুলির কাছে ২ কোটি ৭৫ লক্ষের বেশি অব্যবহৃত টিকার ডোজ রয়েছে

প্রকাশিত: 03 AUG 2021 9:37AM by PIB Kolkata

নতুনদিল্লী, ৩রা আগস্ট,
 

কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করছে। কারণ কেন্দ্র কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করছে। সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় ২১শে জুন থেকে শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরো বেশি পরিমাণে টিকা সরবরাহ করার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে,  যাতে সরবরাহ শৃঙ্খল বজায় থাকে।

বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা যে টিকা উৎপাদন করছে প্রতি মাসে তার ৭৫ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে। এই টিকা আগের মতোই  রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।  

কেন্দ্র এ পর্যন্ত ৪৯,৮৫,৫১,৬৬০ টি টিকার ডোজ  সরাসরি সংগ্রহ করে  রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে। শীঘ্রই রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে  ২০,৯৪,৮৯০ টি ডোজ সরবরাহ করা হবে  ।    

এর মধ্যে  ৪৭,৫২,৪৯,৫৫৪ টি ডোজ সুবিধাভোগীদের দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। তবে টিকাকরণের সময় কিছু ডোজ অপচয়ও হয়েছে।      

 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ২,৭৫,৮৮,৫৭৩ টি টিকার ডোজ আছে।        

 

CG/CB/


(রিলিজ আইডি: 1741827) ভিজিটরের কাউন্টার : 203
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam