স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড ত্রাণ সম্পর্কে সর্বশেষ তথ্য

প্রকাশিত: 29 MAY 2021 2:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ মে, ২০২১

 

ভারত সরকার আন্তর্জাতিক সহযোগিতা হিসেবে গত ২৭ এপ্রিল,২০২১ থেকে বিভিন্ন দেশের মাধ্যমে কোভিড সংক্রান্ত ত্রাণ সামগ্রী গ্রহণ করে চলেছে। এইসব চিকিৎসা সংক্রান্ত ত্রাণ সামগ্রী দ্রুত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হচ্ছে।

এ পর্যন্ত ১৮,০৪০ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর, ১৯,০৮৫ টি অক্সিজেন সিলিন্ডার, ১৯ টি অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট, ১৫,২৫৬ টি ভেন্টিলেটর/ বাই প্যাপ ছাড়াও, ২৮ মে পর্যন্ত ৭.৭ লক্ষ রেমডিসিভির এবং ১২ লক্ষ ফেভিপিরাভির ট্যাবলেট পাওয়া গেছে। 

চিকিৎসা সংক্রান্ত যেসব সামগ্রী ২৬ থেকে ২৮ মে পর্যন্ত বিভিন্ন দেশ থেকে পাওয়া গেছে তার মধ্যে রয়েছে তুর্কি, তাইওয়ান এবং সুইজারল্যান্ড। 

উল্লেখ্য, তুর্কি থেকে আসা ৬৮০ তুই অক্সিজেন সিলিন্ডার বিশেষ কারণে গুদামে রাখা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের নেতৃত্বে একটি মনিটরিং কমিটি এ বিষয়ে তদারকির কাজ চালাচ্ছে। এই কমিটি ২৬ এপ্রিল থেকে তাদের কার্যভার গ্রহণ করেছে।

 

CG/SB


(রিলিজ আইডি: 1722734) ভিজিটরের কাউন্টার : 188
এই রিলিজটি পড়তে পারেন: English , Marathi , हिन्दी , Punjabi , Tamil , Telugu