অর্থমন্ত্রক
৮২.২৩ কোটি টাকার নকল ইনপুট কর ছাড়, সিজিএসটি-র পূর্ব শাখার আধিকারিকদের হাতে ধৃত ১
প্রকাশিত:
18 JAN 2021 2:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ জানুয়ারি, ২০২১
সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স কমিশনারেটের দিল্লি পূর্ব শাখার আধিকারিকরা পণ্য পরিষেবা কর, জিএসটি-র জন্য ইনপুট টেক্স ক্রেডিট বা আইটিসি তৈরি করার একটি জালিয়াতি চক্রের হদিশ পেয়েছে।
ব্যাপক ডেটা বিশ্লেষণ করে আধিকারিকরা গত ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে ২১টি সংস্থায় তদন্ত চালিয়ে জাল বাণিজ্যিক সংস্থার হদিশ পেয়েছে। যেগুলি ২০১৭ সাল থেকে নকল আইটিসির কারবার চালিয়ে আসছে। এই ভূয়া সংস্থাগুলির নেটওয়ার্ক শ্রী অরবিন্দ কুমার নামে এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি ৪ থেকে ৪.৫ শতাংশ কমিশন নিয়ে নকল আই টি সি পাস করাতেন। তদন্ত করতে গিয়ে সিজিএসটি-র আধিকারিকরা এ পর্যন্ত ৪৬টি ভূয়া বাণিজ্যিক সংস্থার হদিশ পেয়েছে যেগুলি অরবিন্দ কুমার ও তাঁর সঙ্গীরা নিয়ন্ত্রণ করতো। এই সংস্থাগুলির কোন ব্যাবসায়িক কার্যকলাপ ছিল না। এগুলি তৈরি করা হয়েছিল ভুয়া আইটিসি পাস করার জন্য। এখনো পর্যন্ত মোট জাল আইটিসি যার পরিমাণ ৮২. ২৩ কোটি টাকা বলে তথ্য পাওয়া গেছে। তবে এর মোট পরিমান ৫৪১.১৩ কোটি টাকা বলে জানা গেছে যা তদন্তেই প্রকাশ পাবে।
শ্রী অরবিন্দ কুমারকে সিজিএসটি আইন-২০১৭ অনুযায়ী ৬৯(১) ধারায় গ্রেফতার করা হয়েছে। তাঁকে ১৭ জানুয়ারি কর্তব্যরত বিচারকের কাছে হাজির করা হলে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই মামলায় তদন্ত চলছে।
উল্লেখ করা যেতে পারে যে, জিএসটি সেন্ট্রাল টেক্স দিল্লি জোন এ পর্যন্ত জালিয়াতির অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে। যার সঙ্গে ৩৭৬৬.৬৯ কোটি টাকার জিএসটি ফাঁকি জড়িত ছিল।
***
CG/ SB
(রিলিজ আইডি: 1689739)
ভিজিটরের কাউন্টার : 183