সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
উত্তরপ্রদেশের রামপুরে ১৮ থেকে ২৭ ডিসেম্বর 'হুনার হাট'- এর আয়োজন করা হয়েছে
প্রকাশিত:
17 DEC 2020 12:45PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১৭ ডিসেম্বর, ২০২০
কেন্দ্রীয় সড়ক যোগাযোগ ও মহাসড়ক এবং ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী শ্রী নীতিন গড়করি উত্তরপ্রদেশের রামপুরে আগামীকাল ২৩ তম 'হুনারহাট'- এর উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি, খাদি ও গ্রামীন শিল্প কমিশনের চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা এবং উত্তরপ্রদেশ সরকারের খাদি ও গ্রামীণ শিল্প এবং এম এস এম ই বিষয়ক মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শ্রী নাকভি জানান, রামপুরে আগামীকাল থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত যে 'হুনারহাট' বসবে সেখানে শিল্পীরা সমস্ত দেশীয় দ্রব্য বিপণনের জন্য নিয়ে আসবেন। ক্রেতারাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ঐতিহ্যময় দ্রব্যগুলি ক্রয় করতে পারবেন। এর পাশাপাশি সেখানে প্রতিদিন "জানভি জাহাভি" এই ভাবনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে অনুষ্ঠানে নামি শিল্পীরা অংশ নেবেন। এই 'হুনারহাট'এর মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে মেলে ধরা হবে। সেখানে ২৭ ডিসেম্বর 'আত্মনির্ভর ভারত' এই ভাবনাকে সামনে রেখে একটি কবি সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।
শ্রী নাকভি জানান, এই 'হুনারহাট'-এ উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ, মনিপুর, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, পাঞ্জাব, উত্তরাখান্ড, লাদাখ, কর্ণাটক, গুজরাট, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ছত্রিশগড়, তামিলনাডু, কেরালা এবং অন্যান্য রাজ্য থেকে সেখানকার সুবিখ্যাত কাঠ, ব্রাশ, বাঁশ, কাগজ, কাঁচ এবং মাটির তৈরি বিভিন্ন সরঞ্জাম বিপণনের জন্য নিয়ে আসবেন।
***
CG/ SB
(রিলিজ আইডি: 1681489)
ভিজিটরের কাউন্টার : 183