বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
উন্নত ট্রানজিস্টার প্রযুক্তি উদ্ভাবনের জন্য বোম্বে আই আই টির অধ্যাপক ২০২০-র ন্যানো সায়েন্স ও প্রযুক্তি শাখায় পুরস্কৃত
প্রকাশিত:
05 MAY 2020 7:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৬ মে, ২০২০
বোম্বে আই আই টি-র ইলেক্ট্রক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক সৌরভ লোধা, উন্নত ট্রানজিস্টার প্রযুক্তি উদ্ভাবনের জন্য কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২০-র ন্যানো সায়েন্স ও প্রযুক্তি শাখায় পুরস্কৃত হয়েছেন। তিনি দ্বিমাত্রিক ভ্যান্ডারওয়াল উপাদানের সাহায্যে এমন একটি ন্যানো ইলেক্ট্রনিক্স যন্ত্র তৈরি করেছেন যার মধ্যে ট্রানজিস্টার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং সেখানে সিলিকনের প্রয়োজন হয় না।
অধ্যাপক লোধার উন্নত এই ট্রানজিস্টার তৈরিতে তিনি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাকটর যন্ত্রাংশ নির্মাণ সংস্থা, অ্যাপ্লায়েড মেটেরিয়াল ইনকর্পোরেটেড-এর সঙ্গে কাজ করেছেন। এখানে সিলিকন ছাড়াই ট্রানজিস্টার তৈরি করা হয়েছে। নতুন এই পদার্থের মাধ্যমে তৈরি ট্রানজিস্টার ব্যবহার করে বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রের তাপমাত্রা স্থিতাবস্থায় থাকবে এবং এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ-এর অপচয় কম হবে। উন্নত এই ট্রানজিস্টারটি মোবাইল ফোন, সার্ভার, ডেস্কটপ এবং ল্যাপটপে ব্যবহার করা হবে। যেগুলি কম বিদ্যুৎ ব্যবহার করে নিখুঁতভাবে দ্রুত কাজ করবে।
অধ্যাপক লোধার আবিষ্কৃত এক ন্যানো মিটারেরও পাতলা পদার্থটি দিয়ে যে বৈদ্যুতিন যন্ত্র তৈরি করা হবে, সেগুলি ব্যবহারে কম বিদ্যুৎ প্রয়োজন হবে এবং ইন্টারনেট ভিত্তিক কাজে যথেষ্ট গতি আনবে। একইভাবে নতুন এই ট্রানজিস্টারে যে দ্বিমাত্রিক পদার্থটি ব্যবহার করা হচ্ছে, সেটি বৈদ্যুতিন যন্ত্রাংশের বিভিন্ন সমস্যারও সমাধান করবে।
অধ্যাপক লোধার নেতৃত্বে একদল গবেষক সিলিকন কার্বাইড এবং গ্যালিয়াম অক্সাইডের ওয়াইড ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাকটরের সাহায্যে বৈদ্যুতিন ট্রানজিস্টার তৈরির পরিকল্পনা করেছেন। বৈদ্যুতিক ট্রেন, উচ্চশক্তি সম্পন্ন পাওয়ার গ্রিড, পুনর্নবিকরণযোগ্য শক্তির ক্ষেত্রে যেমন এটি ব্যবহার করা যাবে, একইভাবে প্রতিরক্ষা, চিকিৎসা এবং শিল্পক্ষেত্রেও তার প্রয়োগ সম্ভব। ওয়াইড ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাকটর নিয়ে আন্তর্জাতিক স্তরে উন্নত গবেষণা হলেও আমাদের দেশে এই নিয়ে এর আগে কমই গবেষণা হয়েছে।
CG/CB/SFS
(রিলিজ আইডি: 1621630)
ভিজিটরের কাউন্টার : 192