রাষ্ট্রপতিরসচিবালয়

ডঃ বি. আর .আম্বেদকরের জন্ম বার্ষিকীর প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা

প্রকাশিত: 13 APR 2020 3:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ এপ্রিল, ২০২০

 

 


 ডঃ বি. আর .আম্বেদকরের জন্ম বার্ষিকীর প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।


এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “ভারতীয় সংবিধানের প্রণেতা  ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে আমি সকল দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
 


একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, আইনবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং আইন বিশেষজ্ঞ হিসাবে ডঃ আম্বেদকর দেশ ও সমাজের কল্যাণে প্রতিনিয়ত চেষ্ট চালিয়ে গিয়েছিলেন।
 


ডঃ আম্বেদকর এমন একটি সমাজের কল্পনা করেছিলেন যেখানে সামাজিক সম্প্রীতি ও সমতা বিরাজ করবে। এই উদ্দেশ্যে তিনি তাঁর পুরো জীবন সমাজ ও জাতির প্রতি উৎসর্গ করেছিলেন। ডঃ আম্বেদকর ভারতকে এমন একটি প্রগতিশীল ও সর্বব্যাপী  সংবিধান উপহার দিয়েছিলেন যা গত কয়েক দশক ধরে আমাদের গণতন্ত্রে আমাদের সহনাগরিকদের বিশ্বাসকে আরও দৃঢ় ও জোরদার করে তুলেছে।



আম্বেদকর জয়ন্তী উপলক্ষে আসুন আমরা ডঃ আম্বেদকারের মহান উচ্চ গুণমান সম্পন্ন,  সংগ্রামময় ও মূল্যবোধের কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণ করি, তাঁর শিক্ষা ও আদর্শকে আমাদের জীবনে নিমজ্জিত করি এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গঠনে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই। একিই সঙ্গে কোভিড-১৯-এর মহামারীর কথা মাথায় রেখে,ডঃ আম্বেদকরের জন্ম  জয়ন্তী উদযাপনের সময় সকল নাগরিকদের 'সামাজিক দূরত্ব' বজায় রাখা এবং তাদের বাড়িতেই থাকা উচিৎ"।

 

 


CG/SS


(রিলিজ আইডি: 1614017) ভিজিটরের কাউন্টার : 433
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu