উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাদীকে উপরাষ্ট্রপতির শুভেচ্ছা

প্রকাশিত: 05 APR 2020 3:45PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৫ এপ্রিল, ২০২০
 

 



উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, “ পবিত্র মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে আমি সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।


এই পৃথিবীতে আসা  তেজস্বী ও আধ্যাত্মিক নেতাদের অন্যতম ছিলেন তিনি। তাঁর অহিংসা, সত্য, সততা, নিঃস্বার্থ আত্মত্যাগের বাণী শাশ্বত ও সর্বজনীন। তিনি বলেছেন, গাছ, প্রাণী সহ সব জীবকে ভালোবাসতে হয়,সম্মান করতে হয়। 


আজ যখন মানবসভ্যতা কোভিড-১৯ এর সংক্রমণের আতঙ্কের সম্মুখীন, সেই সময় বিশেষ করে ভগবান মহাবীরের জীবন, তাঁর নিরাসক্ত মনোভাব, জীবনকে ইতিবাচক দিক থেকে দেখা, এবং তাঁর ভালোবাসা, সহিষ্ণুতা ও শান্তির বাণী আমাদের অনুপ্রাণিত করে। 


আজ শুধু আমাদের জন্যই নয়, সারা বিশ্বকে রক্ষা করতে এবং নিরাপদ বানাতে এই ভয়াবহ বিপদের দিনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। 


আসুন আজ এই সঙ্কটে আমরা তাঁদের পাশে এসে দাঁড়াই, যারা আমাদের থেকে কম ভাগ্যবান। আসুন আমরা বন্ধুত্ব ও মানবতার বার্তা প্রচার করি। দয়া এবং করুণার মাধ্যমে আমরা ভগবান মহাবীরের প্রতি আস্থা প্রকাশ করি, তাঁকে শ্রদ্ধা জানাই”।

 

 


CG/CB


(রিলিজ আইডি: 1611389) ভিজিটরের কাউন্টার : 129
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Tamil , Telugu