Infrastructure
ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি (ITLA)
प्रविष्टि तिथि:
06 OCT 2026 19:09 PM
নয়াদিল্লি, ৬ অক্টোবর ২০২৬
একটি সমন্বিত জাতীয় পরিবহণ মাস্টার প্ল্যান
ভারতের সম্প্রসারিত পরিবহণ ও সরবরাহ ব্যবস্থা
ভারতের অর্থনীতি যত এগোচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে পণ্য দক্ষতার সঙ্গে পরিবহণের প্রয়োজনও তত বাড়ছে। এই প্রয়োজন মেটাতে সুসংবদ্ধ এবং সমন্বিত ব্যবস্থার ভিত্তিতে পরিকল্পিত পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। ক্রমবর্ধমান এই প্রয়োজনের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এবছর ৬ অক্টোবর ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি (ITLA) গঠনের অনুমোদন দিয়েছে। পরিবহণ ও লজিস্টিক্সের ক্ষেত্রে গবেষণা, পরিকল্পনা, প্রকল্প মূল্যায়ন, নজরদারি এবং প্রভাব মূল্যায়নের জন্য ITLA একটি বিশেষ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে কাজ করবে।
পরিবহণ ও সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণের সঙ্গে ITLA দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা এবং পরিকাঠামো প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তার প্রভাব মূল্যায়নে সহায়তা করবে। PM GatiShakti National Master Plan এবং National Logistics Policy-এর মতো চলতি উদ্যোগগুলির পরিপূরক হিসেবেও কাজ করবে এই কর্তৃপক্ষ।
ভূমিকা ও দায়িত্ব
সমন্বিত পরিকল্পনা, প্রকল্প মূল্যায়ন, নজরদারি, তথ্য বিশ্লেষণ, লজিস্টিক্স নীতি, দক্ষতা বৃদ্ধি এবং গবেষণা-সহ একাধিক দায়িত্ব পালন করবে ITLA।
এর প্রধান দায়িত্বগুলি হল:
জাতীয় শীর্ষ প্রতিষ্ঠান: সমন্বিত পরিবহণ ও লজিস্টিক্স বা সরবরাহ পরিকল্পনা, গবেষণা, প্রকল্প মূল্যায়ন এবং নজরদারির ক্ষেত্রে ITLA জাতীয় শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। পরিবহণ ক্ষেত্রে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ আরও শক্তিশালী করতে নীতিগত সহায়তা এবং তথ্য বিশ্লেষণের ব্যবস্থাও করবে এই প্রতিষ্ঠান।
দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহণ মাস্টার প্ল্যান: বস্তুত, ১০ বছর বা তার বেশি সময়ের পরিকল্পনা পরিসর নিয়েই একটি পূর্ণাঙ্গ National Transport Master Plan তৈরি করবে এই কর্তৃপক্ষ। এর আওতায় সড়ক, রেল, বন্দর ও জাহাজ চলাচল, অসামরিক বিমান পরিবহণ, অভ্যন্তরীণ জলপথ, উপকূলীয় জাহাজ চলাচল, নগর পরিবহণ এবং অবশ্যই লজিস্টিক্স থাকবে।
সমন্বিত পরিকল্পনা কাঠামো: প্রায় পাঁচ বছরের পরিকল্পনা পরিসরযুক্ত স্বল্পমেয়াদী ক্ষেত্রভিত্তিক পরিকল্পনা এবং পরিবহণ মন্ত্রকগুলির বার্ষিক পরিকল্পনা মূল্যায়ন করবে ITLA। জাতীয় পরিবহণ মাস্টার প্ল্যানের সঙ্গে এই পরিকল্পনাগুলির সামঞ্জস্য নিশ্চিত করা হবে। বহুমুখী পরিবহণ পরিকাঠামো উন্নয়নেও উৎসাহ দেবে এই সংস্থা।
বৃহৎ প্রকল্পের কারিগরি মূল্যায়ন: মোট ৫০০ কোটি টাকা বা তার বেশি ব্যয়ের কেন্দ্রের পরিকাঠামোমূলক প্রকল্পগুলির কারিগরি মূল্যায়ন করবে ITLA। আর্থিক মূল্যায়ন বিদ্যমান আর্থিক মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমেই করা হবে।
নজরদারি ও প্রভাব মূল্যায়ন: ৫০০ কোটি টাকার বেশি ব্যয়ের পরিবহণ ও পরিকাঠামো প্রকল্পের নজরদারি করবে ITLA। সমস্যার সমাধানে একটি সমন্বিত ব্যবস্থা প্রদান করবে এই সংস্থা। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তার ফলাফল বা কার্যকারিতা মূল্যায়নের কাজটিও করবে এই প্রতিষ্ঠান ।
National Transport Data Repository (NTDR): বিভিন্ন উৎস থেকে পাওয়া পরিবহণ ও লজিস্টিক্স সংক্রান্ত তথ্য একত্র করে একটি সমন্বিত পরিবহণ তথ্যভাণ্ডার তৈরি করবে এই কর্তৃপক্ষ। এর মধ্যে GSTN e-way bills, FASTag, Vahan, GPS-ভিত্তিক ব্যবস্থা এবং নগর যানবাহন ব্যবস্থাপনা ব্যবস্থা থেকে পাওয়া তথ্য-ও থাকবে। পরিকল্পনা, নজরদারি এবং প্রভাব মূল্যায়নের জন্য পণ্য পরিবহণের গতিপ্রবাহ এবং উৎপত্তি-গন্তব্য বিশ্লেষণে এই তথ্য ব্যবহার করা হবে।
লজিস্টিক্স নীতিতে সহায়তা: National Logistics Policy (2022) পর্যালোচনা ও সংশোধনের ক্ষেত্রে পরামর্শ এবং সহায়তা দেবে ITLA।
দক্ষতা বৃদ্ধি: লজিস্টিক্স ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং স্কিলিং-এ অবদান রাখবে।
গবেষণা ও উদ্ভাবন: পরিবহণ ও লজিস্টিক্স ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ দেবে।
প্রধান সুবিধা
ITLA পরিবহণ ও লজিস্টিক্স ব্যবস্থায় সমন্বিত পরিকল্পনা, তথ্যের ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করবে।
কেন্দ্রীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা: পরিবহণ ও লজিস্টিক্স ক্ষেত্রে গবেষণা, পরিকল্পনা, প্রকল্প মূল্যায়ন, নজরদারি এবং প্রভাব মূল্যায়নের প্রয়োজনে ITLA একটি কেন্দ্রীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে কাজ করবে। কোরিয়া, জাপান, আমেরিকা, চিন এবং অস্ট্রেলিয়ার মতো অন্যান্য দেশের আন্তর্জাতিক রীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
সমন্বিত পরিকাঠামো পরিকল্পনা: ITLA সমন্বিত পরিকাঠামো পরিকল্পনার শীর্ষ সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। একই সঙ্গে একটি পূর্ণাঙ্গ National Transport Master Plan-ও গঠন করবে।
আন্তঃমন্ত্রক সমন্বয়: পরিবহণ ও লজিস্টিক্স বা সরবরাহ ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও শক্তিশালী করবে ITLA।, পরিকাঠামো পরিকল্পনা, প্রকল্প মূল্যায়ন, নজরদারি এবং মূল্যায়নের ক্ষেত্রেও এই সমন্বয় কার্যকর হবে।
সমন্বিত তথ্যভাণ্ডার: ITLA একটি সমন্বিতমত পরিবহণ তথ্যভাণ্ডার গড়ে তুলবে। এর মাধ্যমে তথ্যনির্ভর পরিকল্পনা, গবেষণা এবং উদ্ভাবনে সহায়তা পাওয়া যাবে।
প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি: গবেষণা, পরিকল্পনা, 'বিগ ডেটা' সংযুক্তিকরণ, প্রকল্পের নজরদারি ও মূল্যায়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে, আরও শক্তিশালী করবে ITLA। আন্তর্জাতিক সর্বোত্তম পদ্ধতি গ্রহণেও উৎসাহ দেওয়া হবে।
২০৪৭-এর ভারতের লক্ষ্যে সহায়তা
ভারতের পরিবহণ ও লজিস্টিক্স নেটওয়ার্ক ক্রমশ সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বিঘ্ন বহুমুখী পরিবহণ সংযোগ ব্যবস্থা এবং দক্ষ পরিকাঠামোর গুরুত্ব আরও বাড়বে। ITLA পরিবহণ ও লজিস্টিক্স ব্যবস্থায় সমন্বিত পরিকল্পনা, প্রকল্প মূল্যায়ন, নজরদারি ব্যবস্থা তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণকে আরও শক্তিশালী করবে।
পরিকাঠামোর দক্ষতা বৃদ্ধি, বহুমুখী পরিবহণ সংযোগ ব্যবস্থায় সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে ITLA ২০৪৭-এর ভারতের লক্ষ্যে অবদান রাখবে। একই সঙ্গে আরও প্রতিযোগিতামূলক লজিস্টিক্স বা সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতেও সহায়তা করবে।
তথ্যসূত্র
Cabinet
https://www.pib.gov.in/PressReleasepage.aspx?PRID=2319529®=48&lang=1
Please See PDF
****
SSS/S Saha....
(तथ्य सामग्री आईडी: 151086)
आगंतुक पटल : 3
Provide suggestions / comments