প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন; বলেছেন, ‘নারী শক্তি বন্দন’ সংশোধনীটি বর্তমান সময়ের দাবি

প্রকাশিত: 29 NOV 2026 3:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘নারী শক্তি’র অংশগ্রহণ বৃদ্ধির সংগ্রাম কয়েক দশক ধরে চলে আসছে এবং তিনিও বহু বছর ধরে এই লক্ষ্যের পথে কাজ করে আসা ব্যক্তিদের একজন।

প্রধানমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়নের প্রতি তাঁর সংকল্প অটল এবং জাতীয় স্বার্থই সর্বাগ্রে। তিনি উল্লেখ করেন যে, যখন জাতীয় স্বার্থের চেয়ে কিছু রাজনৈতিক দলের স্বার্থ বড় হয়ে ওঠে, তখন তার খেসারত দিতে হয় ‘নারী শক্তি’কে এবং ক্ষতিগ্রস্ত হয় জাতীয় স্বার্থ।

শ্রী মোদী বলেন, ‘নারী শক্তি বন্দন’ সংশোধনী বর্তমান সময়ের দাবি। তিনি জোর দিয়ে বলেন, এই সংকল্প অটল এবং দেশের অর্ধেক জনসংখ্যার স্বপ্ন পূরণ ও ভবিষ্যতের স্বার্থে এটি বাস্তবায়ন করা আবশ্যক।

একটি ভিডিও বার্তা শেয়ার করে, এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে শ্রী মোদী বলেন;

“ভারতের অগ্রগতি, নারী স্বপ্নের উড়ান...”

 

https://x.com/narendramodi/status/2126960307990139352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2126960307990139352%7Ctwgr%5E12c1f5b90df828715989876f743b5d6134a313d9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2343450reg%3D3lang%3D1

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2343544) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , English , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Malayalam