গোয়া, ২৮ নভেম্বর ২০২৬
৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) ডাচ ছবি ‘আ ফ্যামিলি’-এর পরিচালক ও অভিনেতা পারিবারিক সম্পর্কের বিষয়ে চিন্তাভাবনা করার, শিশুদের ওপর বাবা-মায়ের দ্বন্দ্বের মানসিক প্রভাব বোঝার এবং প্রিয়জনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ এক সাংবাদিক বৈঠকে পরিচালক শ্রীমতি পেইজেনবার্গ এবং অভিনেতা পিটার এমব্রেখটস মানসিক নিরাপত্তা, ভেঙে যাওয়া পারিবারিক সম্পর্ক এবং বাবা-মায়ের বিচ্ছেদের অভিজ্ঞতা শিশুরা বিভিন্নভাবে কীভাবে গ্রহণ করে, তা নিয়ে আলোচনা করেন।
আত্ম-প্রতিফলনের গুরুত্বের উপর জোর দিয়ে পরিচালক পেইজেনবার্গ ফিল্মটিকে প্রাপ্তবয়স্কদের নিজেদের ক্রিয়াকলাপ এবং সন্তানদের উপর পিতামাতার প্রভাব সম্পর্কে আরও সচেতনতার একটি খোলামেলা বার্তা হিসেবে ছবিটিকে চিহ্নিত করেছেন। তিনি বলেন যে, নিজেদের আচরণ সম্পর্কে মানুষের নিজস্ব একটা কালো দাগ থাকে এবং তাঁদের কাজগুলি আশেপাশের লোকদের কীভাবে প্রভাবিত করে, তা তাঁরা চিহ্নিত করতে পারেন না। তিনি জোর দেন যে, ছবিটিতে চরিত্র বা পরিস্থিতির বিচার না করে বৃহত্তর সচেতনতাকে উৎসাহিত করা হয়েছে।
ছবিতে জ্যাকবের চরিত্রে অভিনয় করা এমব্রেচটস শ্রোতাদের কাছের লোকেদের কাছে পৌঁছনোর জন্য উৎসাহিত করে এই বার্তাটি ছড়িয়ে দিয়েছেন। "আমি পছন্দ করি যে, লোকেরা তাঁদের প্রিয়জনদের কাছে ফোন করুন বা তাঁদের কাছে যান, যাঁরা তাঁদের ঘনিষ্ঠ, যাঁরা তাঁদের কাছাকাছি থাকে, তাঁদের আলিঙ্গন করুন।" তিনি বলেন, বর্তমান সময়ে মানুষের এই ধরনের সংযোগ প্রয়োজন।
পেইনেনবার্গ প্রকাশ বলেন যে, গল্পটি গভীরভাবে ব্যক্তিগত ছিল, আংশিকভাবে একটি ভাঙা পরিবারে বেড়ে ওঠার নিজের অভিজ্ঞতা থেকে আঁকতে হয়েছিল। তিনি অন্বেষণ করতে চেয়েছিলেন, যখন মানুষ, তাদের জগৎ এবং পারিবারিক কাঠামো ভেঙে পড়তে শুরু করে, তখন তারা কী চায়। তাঁর গবেষণা এবং পর্যবেক্ষণের মাধ্যমে তিনি মানসিক নিরাপত্তাকে একটি মৌলিক মানবিক প্রয়োজন হিসেবে চিহ্নিত করেছেন, বিশেষ করে অনিশ্চয়তা এবং দুর্দশার সময়ে।
“আমার মনে হয়, মানুষ হিসেবে আমরা সবাই এক ধরনের আবেগীয় নিরাপত্তার খোঁজে থাকি, বিশেষ করে যখন পৃথিবীটা টলে ওঠে, যখন চারপাশের জগৎ কাঁপতে শুরু করে,” বলেন তিনি।
পরিচালক জানান, একই ঘটনা বিভিন্ন মানুষ কীভাবে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে অনুভব করে, তা নিয়ে কাজ করতে তিনি আগ্রহী ছিলেন। এই ধারণাটিই ‘আ ফ্যামিলি’ চলচ্চিত্রটির মূল ভিত্তি। এতে নিনা ও এলি নামের দুই ভাই-বোনের গল্প উঠে এসেছে, যারা তাদের বাবা-মায়ের বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবারের ভাঙনটি একই হলেও, দুই ভাই-বোন পরিস্থিতির মোকাবিলা করে ভিন্ন ভিন্নভাবে। পেইজেনবার্গ নিনার চরিত্রটিকে এমন একজন হিসেবে বর্ণনা করেন, যে তার আবেগগুলোকে নিজের ভেতরেই চেপে রাখে, তাকে তিনি তুলনা করেন এমন এক আগ্নেয়গিরির সঙ্গে, যার ভেতরে প্রতিনিয়ত ঝড় বয়ে চলেছে। অন্যদিকে, এলি চেষ্টা করে চারপাশের সবাইকে খুশি রাখতে, যার ফলে সে তার বাবা-মায়ের মাঝখানে আটকা পড়ে যায়। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখালেও, শেষ পর্যন্ত তারা দুজনেই ভালোবাসা ও নিরাপত্তা খুঁজে চলেছে।
শিশুদের দৃষ্টিভঙ্গি থেকে বলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পেইজেনবার্গ বলেন, শিশুরা বা কিশোর-কিশোরীরা এ ধরনের পরিস্থিতি কীভাবে অনুভব করে, ছবিতে সাধারণত সে বিষয়ে তুলনামূলক কম মনোযোগ দেওয়া হয়েছে। তাই এই চলচ্চিত্রে তাদেরই গল্পের কেন্দ্রে রাখা হয়েছে; দেখানো হয়েছে, বাবা-মা যখন নিজেদের যন্ত্রণা নিয়ে লড়াই করছেন, তখন সন্তানরা কীভাবে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে পথ খুঁজে নিচ্ছে।
চলচ্চিত্রটির দৃশ্যগত ভাষা নিয়েও আলোচনা হয়েছে। পরিবারের অন্যদের সঙ্গে শারীরিকভাবে উপস্থিত থাকা সত্ত্বেও নিনার চরিত্রটিকে প্রায়ই আলাদা ফ্রেমে বা বিচ্ছিন্নভাবে দেখানোর কারণ সম্পর্কে জানতে চাইলে পেইনেনবার্গ জানান, এটি ছিল একটি সুচিন্তিত সৃজনশীল সিদ্ধান্ত, যা চিত্রগ্রাহক জ্যাসপার উলফের সঙ্গে আলোচনার মাধ্যমে নেওয়া হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, এই দৃশ্যরীতির উদ্দেশ্য ছিল শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলিকে আলাদা আলাদা ‘আবেগীয় একক সংলাপ’ হিসেবে তুলে ধরা, যা ধীরে ধীরে একটি পারস্পরিক সংলাপে চেহারা নেয়।
পরিচালক ব্যাখ্যা করেন যে, নির্মাতারা সচেতনভাবেই এমন বিষয়ের ওপর আলোকপাত করেছেন, যা বাবা-মায়ের নজর এড়িয়ে গেছে, অর্থাৎ, তাঁদের ঝগড়া থেকে মনোযোগ সরিয়ে শিশুদের ওপর তার যে মানসিক প্রভাব পড়েছে, তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছেন।
পেইজেনবার্গ আবেগঘন দৃশ্যগুলিতে প্রথাগত অন্ধকার বা হালকা আলোর পরিবর্তে তীব্র দিনের আলোর সচেতন ব্যবহারের কথাও উল্লেখ করেছেন। তিনি জানান, এর উদ্দেশ্য ছিল, এমন এক খোলামেলা ও স্বাভাবিক দৃশ্যপট তৈরি করা, যা চরিত্রগুলির আবেগীয় বাস্তবতাকে কোনও কিছু না লুকিয়ে বা অতিরঞ্জিত না করে সরাসরি ফুটিয়ে তোলে।
পরিচালক এবং অভিনেতা ৫৭তম আইএফএফআই -তে চলচ্চিত্রটি উপস্থাপনের সুযোগের জন্য তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাঁদের আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদের সাথে তাঁদের কাজ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
IFFILOID সম্পর্কে এখানে পড়ুন:
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/MP/NS…