প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আইওআরএ সদস্য দেশগুলির পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের

প্রকাশিত: 27 NOV 2026 8:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ নভেম্বর ২০২৬

 

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী আজ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২৩টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। আইওআরএ কাউন্সিল অফ মিনিস্টার্স-এর ২৫তম বৈঠকে অংশগ্রহণের জন্য বর্তমানে তাঁরা নয়াদিল্লিতে রয়েছেন।

 

ভারত মহাসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা হাজার বছরের পুরনো ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে আইওআরএ-এর সভাপতি হিসেবে ভারত যে সব সদস্য রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন যে, ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সম্মিলিত সমৃদ্ধিকে আরও সুদৃঢ় করতে ভারত তার ‘মহাসাগর’ বিষয়ক ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

 

প্রধানমন্ত্রী ‘এক্স’-এ লিখেছেন:

 

"নয়াদিল্লিতে আয়োজিত আইওআরএ কাউন্সিল অফ মিনিস্টার্স-এর ২৫তম বৈঠকে অংশগ্রহণকারী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২৩টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত।

 

ভারত মহাসাগর হাজার বছর ধরে আমাদের মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে রেখেছে। আইওআরএ-এর সভাপতি হিসেবে, ভারত তার ‘মহাসাগর’ বিষয়ক ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদার করতে সমস্ত অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে।

 

@IORAofficial"

 

https://x.com/narendramodi/status/2126292546225832304?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2126292546225832304%7Ctwgr%5Eccc11013f22f82228994c22aac3e0cb292acdef8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2342790reg%3D48lang%3D2

 

 

SC/MP/NS


(রিলিজ আইডি: 2342984) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam