রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

বৈদ্যরত্নম আয়ুর্বেদ কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগদান রাষ্ট্রপতির

প্রকাশিত: 27 NOV 2026 2:37PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৭ নভেম্বর ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ কেরালার ত্রিশূরে অবস্থিত বৈদ্যরত্নম আয়ুর্বেদ কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন।

 

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন যে, আয়ুর্বেদের আন্তর্জাতিক সুনাম বৃদ্ধির বাইরেও কেরালার অবদান অনেক বেশি। কেরালা ধ্রুপদী আয়ুর্বেদ শিক্ষার এক সমৃদ্ধ ও জীবন্ত ঐতিহ্যকে লালন করে এসেছে। পাশাপাশি বৈদ্য পরিবারগুলির প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা চিকিৎসা বিষয়ক জ্ঞানকেও সমৃদ্ধ করেছে। খাঁটি আয়ুর্বেদ ওষুধ তৈরির ক্ষেত্রে এই রাজ্যের ঐতিহ্য আজও নিরবচ্ছিন্নভাবে বিকশিত হয়ে চলেছে।

 

রাষ্ট্রপতি বলেন যে, আয়ুর্বেদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এর প্রামাণ্য সাহিত্য কখনই শুধুমাত্র সংস্কৃত ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কেরালায় মালয়ালম ও মণিপ্ৰবালম ভাষাতেও প্রচুর মৌলিক গ্রন্থ ও ভাষ্য রচিত হয়েছে। 

রাষ্ট্রপতি বলেন যে, প্রতিটি আয়ুর্বেদিক কলেজের উচিত প্রকৃত ও কার্যকর আয়ুর্বেদ সেবার মাধ্যমে সমাজের উপকার করা। পাশাপাশি এইসব প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক আয়ুর্বেদিক শিক্ষা প্রদান করা প্রয়োজন। এই কলেজগুলির এমন বিশেষজ্ঞ তৈরি করা উচিত, যাঁদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার মত প্রজ্ঞা রয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন যে, বৈদ্যরত্নম আয়ুর্বেদা কলেজের কর্মসংস্কৃতি এই আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

রাষ্ট্রপতি বলেন যে, বৈদ্যরত্নম আয়ুর্বেদ কলেজের মত আয়ুর্বেদ প্রতিষ্ঠানগুলি ২০৪৭ সালের মধ্যে একটি সুস্থ ও 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে অবদান রেখে চলেছে।

 

কেরালার আয়ুর্বেদ ঐতিহ্যের একটি বিশেষ দিক হল, এখানে পেশাগত আয়ুর্বেদ চর্চার সঙ্গে জনকল্যাণমূলক কাজের মেলবন্ধন ঘটেছে, যা দেখে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন যে, কর্মজীবনে প্রবেশের পর তাঁরা যেন দেখিয়ে দেন, কীভাবে ঐতিহ্যগত জ্ঞানভিত্তিক উদ্যোগের সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের সেবাকে যুক্ত করা যায়।

 

রাষ্ট্রপতির ভাষণ শুনতে এখানে ক্লিক করুন:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/nov/doc_10597_20261127_14365101.pdf

 

 

  SC/MP/CS


(রিলিজ আইডি: 2342652) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese , Gujarati , Malayalam