অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরআই ভারত – নেপাল সীমান্তের কাছে বিহারের পশ্চিম চম্পারণে ১৯ কেজিরও বেশি হাতির দাঁত আটক করেছে

পোস্ট করার দিনক্ষণ: 26 NOV 2026 1:19PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৬

 

অবৈধ বন্যপ্রাণী চোরাচালান রোধে বিহার রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ১৯.৩৯ কেজি হাতির দাঁত আটক করেছে। এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত – নেপাল সীমান্তের কাছে বিহারের পশ্চিম চম্পারণ জেলায় এই অবৈধ চোরাচালান হচ্ছিল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ডিআরআই – এর আধিকারিকরা বিহার পুলিশের সহযোগিতায় এই অভিযানে সাফল্য পায়। গতকাল এই ঘটনাটি ঘটেছিল। আটক চার জন ২টি দ্বি-চক্রযান করে যাচ্ছিল। এদের একজনের সঙ্গে ছিল ব্যাগ, যাতে হাতির দাঁত রয়েছে বলে সন্দেহ করা হয়। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধরে ফেলা হয়।
বন্যপ্রাণ (সংরক্ষণ) আইন, ১৯৭২ – এর আওতায় প্রাসঙ্গিক সংস্থানের ভিত্তিতে এই আটক করা হয়েছে। হাতি বন্যপ্রাণ সংরক্ষণ আইন, ১৯৭২ – এর তপশিল (১) – এর অধীন সংরক্ষিত।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2342041) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Assamese , Telugu