প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভেনিস আর্ট বিয়েনালে সেরা জাতীয় প্যাভিলিয়নের জন্য ভারতীয় প্যাভিলিয়ন মর্যাদাপূর্ণ ভিজিটার্স লায়ন পুরস্কার জেতায় প্রধানমন্ত্রীর আনন্দ প্রকাশ

প্রকাশিত: 25 NOV 2026 7:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভেনিস আর্ট বিয়েনালে সেরা জাতীয় প্যাভিলিয়নের জন্য ভারতীয় প্যাভিলিয়ন মর্যাদাপূর্ণ ভিজিটার্স লায়ন পুরস্কার জেতায় আনন্দ প্রকাশ করেছেন। 

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতীয় শিল্প ও সংস্কৃতি জগতের জন্য এক গর্বের মুহূর্ত। ভেনিস আর্ট বিয়েনালে সেরা জাতীয় প্যাভিলিয়নের জন্য ভারতীয় প্যাভিলিয়ন মর্যাদাপূর্ণ ভিজিটর্স লায়ন পুরস্কার জেতায় আনন্দিত।

ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের শিল্পীরা বিশ্ব শিল্পে নতুন প্রেক্ষাপট নিয়ে আসছেন। এই সাফল্য আরও বেশি যুব ভারতীয়কে শিল্প ক্ষেত্রে অনুপ্রাণিত করবে এবং নতুন সৃষ্টিশীল দিগন্তের সন্ধান দেবে।”

https://x.com/narendramodi/status/2125584853815165246?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2125584853815165246%7Ctwgr%5E32bed31b3c0f63f8612d520db52a67ed936d71a5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2341518reg%3D48lang%3D2

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2341766) ভিজিটরের কাউন্টার : 4