প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের কর্মীবাহিনীর জন্য সামাজিক সুরক্ষা কভারেজের সম্প্রসারণকে তুলে ধরে একটি নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 25 NOV 2026 2:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান শ্রী অশোক কুমার লাহিড়ীর লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন। এতে ভারতের কর্মীবাহিনীর জন্য সামাজিক সুরক্ষার পরিধি সম্প্রসারণের বিষয়টি তুলে ধরা হয়েছে।


শ্রী লাহিড়ী ইপিএফ-এর বেতন সীমা বৃদ্ধির বিষয়টির ওপর আলোকপাত করেছেন। কীভাবে এই পদক্ষেপ আরও বেশি সংখ্যক কর্মীকে প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং বিমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে সাহায্য করে, তা তিনি তুলে ধরেছেন। এছাড়া, কীভাবে এই বর্ধিত সুরক্ষা ব্যবস্থা কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখতে, কর্মীবাহিনীর স্থিতিশীলতা বজায় রাখতে এবং কর্মসংস্থানকে আরও বেশি আনুষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে, তা-ও তিনি তুলে ধরেছেন। 


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়েছে:

“ভারতের কর্মশক্তির জন্য সামাজিক সুরক্ষার পরিধি সম্প্রসারণ। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান শ্রী অশোক কুমার লাহিড়ী ইপিএফের বেতন সীমা বৃদ্ধি এবং প্রভিডেন্ট ফান্ড, পেনশন ও বিমা সুরক্ষার আওতায় আরও বেশি সংখ্যক কর্মীকে নিয়ে আসার ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে লিখেছেন।

তিনি বলেছেন, কীভাবে এই বর্ধিত সুরক্ষা ব্যবস্থা কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখতে, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে এবং কর্মসংস্থানকে আরও বেশি আনুষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে।


https://www.livemint.com/opinion/online-views/epfo-wage-ceiling-hike-25000-workers-social-security-benefits-11795167904065.html
NaMo অ্যাপ - এর মাধ্যমে”।
https://x.com/PMOIndia/status/2125492227439010152?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2125492227439010152%7Ctwgr%5E5d32e75a8e5d343d2b4083f191f790c79de890e9%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2341136reg%3D48lang%3D1

 

 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2341405) ভিজিটরের কাউন্টার : 12