57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ভাই ব্যান্ড’: IFFI ২০২৬-এ ভ্রাতৃত্ব, ঐতিহ্য ও পরিবর্তনশীল সময়ের এক সুরেলা কাহিনি

প্রকাশিত: 25 NOV 2026 3:17PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341349Views: 6

গোয়া, ২৫ নভেম্বর ২০২৬

 

মনীশ সাইনী পরিচালিত গুজরাটি চলচ্চিত্র ‘ভাই ব্যান্ড’ আজ গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৫৭তম আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসব  ২০২৬-এর গালা প্রিমিয়ার বিভাগে প্রদর্শিত হয়। এই চলচ্চিত্রে একটি গ্রামের ঐতিহ্যবাহী বিয়ের ব্যান্ড পরিচালনাকারী দুই ভাইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে। মতবিরোধের জেরে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটলে তাঁদের জীবনে অপ্রত্যাশিত মোড় আসে। কয়েক সপ্তাহ পর এক ভাই যখন মোবাইল ফোনে থাকা একটি প্লে-লিস্টের ভরসায় ডিজে সিস্টেম ও বিশালাকার স্পিকার নিয়ে ফিরে আসে, তখন ঐতিহ্যবাহী ব্যান্ডটি এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়ে।

 এরপরের কাহিনিতে প্রযুক্তিগত অগ্রগতি কীভাবে ঐতিহ্যবাহী পেশার ওপর প্রভাব ফেলে এবং পারিবারিক বন্ধনকে অটুট রাখা সম্পর্কগুলিকে কীভাবে প্রভাবিতকরে, তা তুলে ধরা হয়েছে।

আজ পিআইবি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পরিচালক মনীশ সাইনী বলেন, চলচ্চিত্রটি গুজরাটি ভাষা ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত হলেও এর অন্তর্নিহিত বার্তা ও কাহিনি সর্বজনীন এবং ভারতের সর্বত্র দর্শকদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। তিনি আঞ্চলিক চলচ্চিত্রের শিকড় থেকে উঠে আসা শিল্পসম্মত অভিব্যক্তি ও কাহিনিগুলিকে জনপ্রিয় করে তোলার গুরুত্বের কথাও তুলে ধরেন, যাতে সেগুলি আরও বৃহত্তর দর্শকসমাজের কাছে পৌঁছতে পারে। সাইনী জানান, চলচ্চিত্রটির শিরোনাম তাঁর বিশেষ পছন্দের। কারণ, এর মধ্যে যেমন দুই ভাইয়ের পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যের ইঙ্গিত রয়েছে, তেমনই বিয়ের ব্যান্ডের বিষয়টিও প্রতিফলিত হয়েছে।

অভিনেতা প্রীত কামানি ‘ভাই ব্যান্ড’-কে রং ও উদ্দীপনায় ভরপুর এক অনন্য চলচ্চিত্র বলে বর্ণনা করেন। তাঁর প্রথম গুজরাটি চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি পরিচালক মনীশ সাইনীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। চলচ্চিত্র নির্মাণের সময় কাজের স্বচ্ছন্দ পরিবেশ ও সৃজনশীল স্বাধীনতার প্রশংসা করেন তিনি। অভিনয়ের জন্য তাঁকে চূড়ান্ত করার আগে কীভাবে তিনি নিজেই পরিচালককে তাঁর একটি স্ক্রিন টেস্ট নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, সেই মজার অভিজ্ঞতার কথাও জানান অভিনেতা।

অভিনেতা চিরাগ কাটরেচা নিজের অভিনীত চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য সেটিকে বোঝা এবং আত্মস্থ করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি, একজন গায়কের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জগুলির কথাও তুলে ধরে তিনি জানান, অভিজ্ঞতাটি ছিল একই সঙ্গে কঠিন ও আকর্ষণীয়।

নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী শ্রদ্ধা ডাঙ্গার তাঁর চরিত্রটিকে এক সুন্দর ও প্রাণবন্ত ব্যক্তিত্বের অধিকারী বলে বর্ণনা করেন। চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে তিনি গোটা দলের সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং আনন্দময় সময় কাটানোর কথা আন্তরিকভাবে তুলে ধরেন।

হাস্যরস, সংগীত ও আকর্ষণীয় কাহিনির মধ্য দিয়ে ‘ভাই ব্যান্ড’ বিয়ের অনুষ্ঠানের পরিবর্তনশীল সংগীতধারার বাইরেও এক গভীর জীবনকাহিনি তুলে ধরেছে। প্রযুক্তি, ঐতিহ্যবাহী জীবিকা এবং মানবিক সম্পর্কের পারস্পরিক সংযোগ নিয়ে চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। একই সঙ্গে আঞ্চলিক চলচ্চিত্রের গল্প বলার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকেও উদযাপন করেছে।

সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন শ্রী কিরণ মুরলী।

 

 

SC.....


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341349
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026