57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

চণ্ডীগড়ে ম্যাকিয়েজ নোভিকির অবদানকে আইএফএফআই ২০২৬-এ তুলে ধরেছে নির্মাঞ্জলি

প্রকাশিত: 23 NOV 2026 4:40PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340443Views: 4

গোয়া, ২৩ নভেম্বর, ২০২৬ 

 

জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সুরজ কুমার তাঁর নন-ফিচার তথ্যচিত্র ‘নির্মাঞ্জলি: দ্য চণ্ডীগড় অফ ম্যাসিজ নউইকি’-এর মাধ্যমে স্থপতি ম্যাসিজ নউইকির এক অজানা অবদানকে সামনে নিয়ে এসেছেন। গোয়ায় আয়োজিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চণ্ডীগড়ের স্থাপত্য-পরিকল্পনায় নউইকির অবদান তুলে ধরা হয়। এটিতে শহরটির বৈশিষ্ট্যপূর্ণ ‘জালি’ নকশাযুক্ত সম্মুখভাগ, স্থানীয় বাজার এবং সামগ্রিক নগর বিন্যাস ফুটে উঠেছে।

১৯৫০ সালে যখন তিনি তাঁর পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে ভারতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এক বিমান দুর্ঘটনায় নউইকির মৃত্যু হয়। সুইস স্থপতি পিয়ের জ্যঁরেত নুউইকির ধারণাগুলি তাঁর আঁকা নকশায় চণ্ডীগড়ের ৭ ও ৮ নম্বর সেক্টরের উন্নয়নে অন্তর্ভুক্ত করেন।

চণ্ডীগড় আর্কিটেকচার মিউজিয়ামে নউইকির মাত্র ২০ থেকে ২৫টি শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। এই প্রেক্ষাপটে সুরজ কুমার ‘দ্য ট্রিবিউন’-এর পুরোনো সংখ্যাগুলো ঘেঁটে নথিপত্র খুঁজে বের করেন এবং নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির নথিপত্র থেকে তাঁর নকশা-সংক্রান্ত নোটগুলো ডিজিটালাইজ করেন। উল্লেখ্য, নউইকি এই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান ছিলেন। পোল্যান্ডের রাষ্ট্রদূতের পরামর্শক্রমে পোলিশ দূতাবাস ও পোলিশ ইনস্টিটিউটের সহায়তায় এই গবেষণাটি পরিচালিত হয়।

সাংবাদিক সম্মেলনে কুমার বলেন, নউইকির ৭৫ বছর পুরোনো নকশাগুলি সমসাময়িক ভারতীয় শহরগুলোর জন্য মূল্যবান শিক্ষার সুযোগ করে দেয়। তিনি জোর দিয়ে বলেন যে, আধুনিক স্থাপত্যকে অবশ্যই স্থানীয় জলবায়ু ও মানুষের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নউইকি সেই পথই দেখিয়েছিলেন।

জনসন সুরাজ ফিল্মস ইন্টারন্যাশনাল (জেএসএফআই) প্রযোজিত, সুরজ কুমার এবং ডঃ গরিমা সিং-এর নেতৃত্বে, নির্মাঞ্জলিতে মুর্তজা আলী খানের চিত্রনাট্য, রাকেশ রানার সিনেমাটোগ্রাফি, অমিত রায়ের সম্পাদনা এবং শুভেন্দ্র রাও এবং সাসকিয়া রাও-দে হাসের সঙ্গীত রয়েছে। বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জীও রয়েছেন ছবিতে।

বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক করুন -

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

 

SC/AB/DM.


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340443
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026