প্রকাশিত:
22 NOV 2026 12:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার সাংসদ শ্রী রামরাও ওয়াদকুটে-র প্রয়াণে শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন, সমাজে শ্রী রামরাও ওয়াদকুটে-র অবদান এবং দরিদ্র ও নিপীড়িত মানুষের সেবার ওপর তাঁর গুরুত্ব প্রদানের বিষয়টি মানুষ চিরকাল মনে রাখবে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
রাজ্যসভার সাংসদ শ্রী রামরাও ওয়াদকুটে-র প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। সমাজে তাঁর অবদান এবং দরিদ্র ও নিপীড়িত মানুষের সেবায় তাঁর বিশেষ গুরুত্ব প্রদানের কথা মানুষ মনে রাখবে। মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টাগুলোও বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। ওঁ শান্তি।
https://x.com/narendramodi/status/2124396210337591450?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2124396210337591450%7Ctwgr%5E1a26911f52d70b9692cccdedc71504ec72c432d6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2339876reg%3D3lang%3D1
SC/SB/AS