প্রকাশিত:
20 NOV 2026 6:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ নভেম্বর ২০২৬
সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি নাগামঙ্গলা, কর্ণাটকের আয়োজনে ১৮ নভেম্বর ২০২৬-এর ৯ম ন্যাচারোপ্যাথি দিবসের জাতীয় পর্যায়ের উদযাপন, 'চিকিৎসা, প্রকৃতি' থিমের সঙ্গে মিল রেখে পরিবেশগত স্থায়িত্ব এবং পরিবেশ-বান্ধব অনুশীলনের উপর জোর দিয়ে আয়োজন করা হয়েছিল।
এই উৎসবটি সম্পূর্ণ প্লাস্টিক-মুক্ত পদ্ধতি গ্রহণ করেছে। ব্যানারের ন্যূনতম ব্যবহার এবং সাজসজ্জা, ইভেন্ট, মেমেন্টো বা অংশগ্রহণকারী কিটগুলিতে কোথাও কোনও প্লাস্টিক সামগ্রী নেই। পুন:র্ব্যবহার্য স্টিলের প্লেটে এবং কলাপাতায় খাবার পরিবেশন করা হয়েছিল। ফেলে দেবার উপযুক্ত প্লাস্টিকের ব্যবহার এড়ানো ঐতিহ্য ও পরিবেশগতভাবে দায়িত্বশীল অনুশীলনের প্রচার।
বর্জ্য কমানোর জন্য এবং পুনর্ব্যবহারযোগ্য এবং প্রাকৃতিক বিকল্পের ব্যবহারকে উৎসাহিত করার জন্য ব্যবস্থাগুলি ডিজাইন করা হয়েছিল। অপ্রয়োজনীয় সামগ্রীর ব্যবহার হ্রাস করে এবং এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার পরিহার করে আয়োজকরা দেখান যে কীভাবে পরিবেশের প্রতি সচেতন থেকে বৃহদাকার প্রচার কর্মসূচি আয়োজন করা যেতে পারে।
এই ব্যবস্থাগুলি গ্রহণের মাধ্যমে, আয়ুষ মন্ত্রক উৎসব-অনুষ্ঠানে সুস্থায়ী ব্যবস্থা অন্তর্ভুক্ত করার গুরুত্বকে পুনরায় নিশ্চিত করেছে। এটি দেখিয়েছে যে পরিবেশের প্রতি দায়িত্বপালন ভারতকে স্বাস্থ্যকর এবং সুস্থায়ী দেশ হিসেবে উন্নীত করার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হতে পারে।
SC/SB/NS