আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

আদিবাসী শিল্পোদ্যোগকে তুলে ধরতে দিল্লি হাটে আদি মহোৎসব

প্রকাশিত: 20 NOV 2026 11:50AM by PIB Kolkata

নয়াদিল্লি ২০ নভেম্বর, ২০২৬

 

আদিবাসী শিল্পোদ্যোগকে তুলে ধরতে, বাজারের সুযোগ সৃষ্টি এবং আদিবাসী সম্প্রদায়ের জীবিকার পথ সুগম করতে দিল্লিহাটে ১৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভারত সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীন ট্রাইবাল কো-অপারেটিভ, মার্কেটিং, ডেভলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (ট্রাইফেড)-এর উদ্যোগে ‘ট্রাইবস ইন্ডিয়া- আদি মহোৎসব ২০২৬’ আয়োজন করা হয়েছে। 


এতে দেশের বিভিন্ন অঞ্চলের তাঁত, হস্তশিল্প এবং বন ধন বিকাশ কেন্দ্রের প্রতিনিধিদের পাশাপাশি প্রায় ২০০ জন আদিবাসী কারিগর ১১৫টি স্টলের মাধ্যমে তাঁদের পণ্য তুলে ধরছেন। 


আদি মহোৎসবের লক্ষ্য হল, গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেওয়া এবং আদিবাসী উৎপাদক ও মূলধারার বাজারের মধ্যে ব্যবধান দূর করা। 


ভারতের বৈচিত্র্যময় হস্তশিল্প, তাঁতশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের ক্ষেত্রে দিল্লি হাটের এই মহোৎসব আদিবাসী কারিগরদের সামনে এক যথার্থ মঞ্চ হয়ে উঠেছে। 


SC / MP /AG


(রিলিজ আইডি: 2339201) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Tamil