প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কৃষকদের সমৃদ্ধি নিশ্চিত করা এবং ভারতের গ্রামাঞ্চলের ক্ষময়তায়নের জন্য গৃহীত বিভিন্ন সংস্কারমুখী উদ্যোগ সম্পর্কে রচিত একটি নিবন্ধ প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

প্রকাশিত: 20 NOV 2026 1:37PM by PIB Kolkata

নতুন দিল্লি ২০ নভেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই নিবন্ধে গত ১২ বছরে গৃহপালিত পশুর সংক্রমণ ব্যাধি প্রতিরোধের জন্য কিভাবে দেশীয় পদ্ধতিতে উদ্ভাবিত টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই বিষয়টি স্থান পেয়েছে। এর ফলে, গৃহপালিত পশুর সুস্বাস্থ্য নিশ্চিত হয়েছে, বিভিন্ন অসুখের কারণে কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হতেন সেই সমস্যায় এখন আর তাঁদের পরতে হচ্ছে না । পাশাপাশি, কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে এবং তাঁদের জীবনযাত্রার সার্বিক মানোন্নয়ন ঘটেছে। 

শ্রী মোদী বলেছেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত টিকা পশুপালনে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতায়ন এবং স্বনির্ভর কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে গৃহীত উদ্যোগের প্রতিফলন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী মোদী বলেছেন : 

“কৃষক ভাই-বোনেদের সমৃদ্ধি ও ভারতের গ্রামাঞ্চলের ক্ষমতায়নের জন্য গত ১২ বছর ধরে বিভিন্ন ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

স্বদেশী টিকা কিভাবে  পশু-পাখিকে সংক্রমণ রোগ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করেছে, সেই বিষয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী @ChouhanShivrajজি তাঁর রচনায় বিস্তারিতভাবে লিখেছেন । এর ফলে কৃষকদের আয় যেমন বেড়েছে, পাশাপাশি তাঁদের জীবনযাত্রাও আরও সহজ হয়েছে।” 

https://x.com/PMOIndia/status/2123652349780701298?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2123652349780701298%7Ctwgr%5Ee0cec965231604bf6e2943c44fc2eb26ecf2e80e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2338948reg%3D48lang%3D1

 

 

SC/CB/DM...


(রিলিজ আইডি: 2339050) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Kannada , Malayalam