পোস্ট করার দিনক্ষণ:
19 NOV 2026 4:24PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬
২০ নভেম্বর নতুন দিল্লির পুরানা কেল্লায় বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ প্রথম এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি।
তিনদিনের এই সমারোহে এসসিও অঞ্চলের বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যগত সম্পদ তুলে ধরা হবে।
২০২৫ সালের চীনের তিয়ানজিনে এই ধরনের মঞ্চ গড়ে তোলার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। পরে, এসসিও-র বিশকেক ঘোষণাপত্রে এই প্রস্তাব গৃহীত হয়।
আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য এবং দৃশ্যশ্রাব্য মাধ্যমে বিশেষ পরিবেশনার আয়োজন রয়েছে – যার শিরোনাম “সিভিলাইজেশনস ইন কনভারসেশন – কালচারাল শো”। এর মূল ভাবনা ‘বসুধৈব কুটুম্বকম্’। এই অনুষ্ঠানের মাধ্যমে ভারত এবং ইউরেশিয়া অঞ্চলের সাংস্কৃতিক যোগসূত্র তুলে ধরা হবে। এছাড়াও, দেশের পুরাতাত্ত্বিক এবং সাংস্কৃতিক সম্পদ ও ঐতিহ্য নিয়ে “অস্তিত্ব – দ্য এসেন্স অফ আওয়ার এক্সিস্ট্যান্স” শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন হয়েছে।
২১ ও ২২ নভেম্বর বিভিন্ন বিষয়-ভিত্তিক আলোচনায় যোগ দেবেন নানা দেশের গবেষকরা।