প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ম্যানিলায় ২১-তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 17 NOV 2026 4:13PM by PIB Kolkata

নতুনদিল্লি,  ১৭ নভেম্বর  ২০২৬  

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ম্যানিলায় ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন(ইএএস)-এ ভাষণ দিয়েছেন। 

প্রধানমন্ত্রী বর্তমান  সংকট ও সংঘাতের সময়কালে, শান্তির যে কোন উদ্যোগকে সমর্থন করার জন্য আলাপ আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম-ভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন সারা পৃথিবীতে শান্তি, স্থিতাবস্থা ও আগে থেকে ধারণা করা যায় এ রকমের পরিস্থিতির  জন্য  পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।    

তিনি এই প্রসঙ্গে বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানি ও সারের সহজলভ্যতার ক্ষেত্রে সংকট ও সংঘাতের প্রভাবের কথা উল্লেখ করেন। শ্রী মোদী আন্তর্জাতিক জলপথে ক্রমাগত আক্রমণের শিকার হওয়া বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।  ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যে সংঘাতময় পরিস্থিতি রয়েছে তার শান্তিপূর্ণ সমাধানের জন্য  ভারত সব রকমের  উদ্যোগকে সমর্থন করে। 

তিনি সন্ত্রাসবাদের কারণে শান্তিপ্রিয় সমাজ যে ধরণের হুমকির শিকার হচ্ছে, সেই বিষয়টিও  তুলে ধরেন। 

পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে সহযোগিতাকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী যে প্রস্তাবগুলি পেশ করেন, সেগুলি হল :

I) যৌথ প্রশিক্ষণ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের সহযোগিতার লক্ষ্যে ‘নাবিকদের নিরাপত্তা উদ্যোগ’ ।

II) অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধের মতো আন্তঃসীমান্ত অপরাধের বর্তমান সময়কালে নানা ধরণের সমস্যার মোকাবিলায় ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে ইএএস সাইবার অপরাধ বিষয়ক সম্মেলন-এর আয়োজন।

III) লোথালে ইএএস সামুদ্রিক ঐতিহ্য উৎসব । 

IV) ইএএস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে শিক্ষা ক্ষেত্রে বৃহত্তর পরিসরে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নালন্দায় ‘ইএএস বিশ্ববিদ্যালয় সম্মেলন’ এর ব্যবস্থা করা।  

প্রধানমন্ত্রী ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্ডিনান্ড আর. মার্কোসকে এই শীর্ষ সম্মেলনটি সফলভাবে আয়োজন করার জন্য অভিনন্দন জানান। 

https://www.mea.gov.in/Speeches-Statements?dtl/41955&lang=hi এই লিঙ্কে ক্লিক করে প্রধানমন্ত্রীর পুরো ভাষণ শোনা যাবে 

 


SC/CB/NS-


(রিলিজ আইডি: 2337553) ভিজিটরের কাউন্টার : 16