প্রকাশিত:
16 NOV 2026 7:53AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬
১৭ নভেম্বর অনুষ্ঠিত ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমি আজ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার উদ্দেশে যাত্রা করছি। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর. মার্কোস জুনিয়রের আমন্ত্রণে আমার এই সফর।
আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ক ভারতের অ্যাক্ট ইস্ট নীতির মূল ভিত্তি এবং আমাদের মহাসাগর ভাবনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শতাব্দীপ্রাচীন সভ্যতাগত আদান-প্রদানের ভিত্তিতে গড়ে ওঠা আমাদের এই সম্পর্ক আজ বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি এবং জনসম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে এক গতিশীল অংশীদারিত্বে পরিণত হয়েছে।
আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে আমি অন্যান্য সদস্য রাষ্ট্রের নেতৃত্বের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং বিকাশ, যোগাযোগ ও সমৃদ্ধির প্রশ্নে আমাদের অভিন্ন আকাঙ্ক্ষাকে নতুন গতি দেওয়ার লক্ষ্যে কাজ করতে আগ্রহী।
পূর্ব এশিয়া শিখর সম্মেলন আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতাকে আরও শক্তিশালী করা নিয়ে সম্মেলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে মতবিনিময়ের জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।
ফিলিপাইনে বসবাসকারী প্রাণবন্ত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময়ে আমি আগ্রহী। তাঁদের অবদান আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
আমার স্থির বিশ্বাস, এই সফর আসিয়ানের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক নতুন উদ্দীপনা সঞ্চার করবে এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সংকট মোকাবিলায় সক্ষম ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আমাদের সম্মিলিত অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।
SC/AB/DM.