অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

আসামে বিশেষভাবে তৈরি করা টিপার ট্রাকের  গোপন কুঠুরি থেকে ২০ কেজি মেথ ট্যাবলেট জব্দ করল ডিআরআই; গ্রেপ্তার ১

পোস্ট করার দিনক্ষণ: 14 NOV 2026 6:43PM by PIB Agartala

নয়াদিল্লী, ১৪ নভেম্বর ২০২৬: উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে চোরাচালানের বিরুদ্ধে চলমান বড় অভিযানের অংশ হিসেবে, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর কর্মকর্তারা আসাম রাইফেলসের ৩৮ নং ব্যাটালিয়নের কর্মীদের সঙ্গে যৌথভাবে একটি অভিযান চালিয়েছেন। একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই  অভিযানে ১২ নভেম্বর ২০২৬ তারিখে একটি টিপার ট্রাক থেকে ২০ কেজি মেথামফেটামিন ট্যাবলেট (সাধারণত ইয়াবা নামে পরিচিত) জব্দ করেছে।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ডিআরআই কর্মকর্তারা কাছাড় জেলার বরখোলার কাছে একটি টাটা টিপার ট্রাক আটক করে এবং একজন মেকানিকের সহায়তায় বিস্তারিত পরিদর্শনের সময় ট্রাকটির ডান পাশের প্যানেলের উপরের ভেতরের অংশে একটি বিশেষভাবে লুকানো গোপন কুঠুরি শনাক্ত করে। প্যানেলটিতে কাটা ও ঝালাই করার চিহ্ন ছিল, যা সিমেন্ট ও রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। 

প্যানেলটি খোলার পর, কর্মকর্তারা মেথামফেটামিন বলে সন্দেহ করা গোলাপী-কমলা রঙের ট্যাবলেট ভর্তি ৩২টি প্যাকেট উদ্ধার করেন। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি ১ কেজি ওজনের ১৭টি ইটের মতো দেখতে প্যাকেট এবং প্রতিটি ২০০ গ্রাম ওজনের ১৫টি আয়তাকার প্যাকেট। একটি এনডিপিএস ফিল্ড ডিটেকশন কিট ব্যবহার করে প্রতিনিধিত্বমূলক নমুনার উপর প্রাথমিক ফিল্ড টেস্টে অ্যামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়।

উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ২০ কেজি। ১৯৮৫ সালের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। সেইসাথে ট্রাকটির একজন আরোহীকে উক্ত আইনের বিধানের অধীনে গ্রেপ্তার করা হয়েছে ।

এই অভিযানটি একটি অভিনব গোপন করার পদ্ধতিকে উন্মোচন করেছে, যেখানে একটি টিপার ট্রাকের সাইড প্যানেলের ভিতরে একটি কৃত্রিম গর্ত তৈরি করা হতো এবং নিয়মিত তল্লাশির সময় শনাক্তকরণ এড়ানোর জন্য এর মুখটি সিমেন্ট ও রঙ দিয়ে ঢেকে রাখা হতো।

উল্লেখ্য, ধারাবাহিক গোয়েন্দা-নির্দেশিত অভিযান এবং আন্তঃসংস্থা সহযোগিতার মাধ্যমে মাদক পাচার নেটওয়ার্ক ভেঙে দিতে এবং অবৈধ মাদকের প্রবাহ রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ ডিআরআই।

*****

PS/DM/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2336756) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: Urdu , English , Gujarati , हिन्दी , Assamese , Tamil , Telugu