অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইউরোপ থেকে আসা ডাক পার্সেলে লুকিয়ে রাখা ১০.৮ কেজি অ্যাম্ফিটামিন বাজেয়াপ্ত করল ডিআরআই

প্রকাশিত: 14 NOV 2026 11:34AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ নভেম্বর, ২০২৬

 

ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) আন্তর্জাতিক মাদক চোরাচালানের একটি প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে এবং ১০.৮ কিলোগ্রাম অ্যাম্ফিটামিন বাজেয়াপ্ত করেছে। একটি মাদক পাচার চক্রের বৈধ ডাক পরিষেবা ব্যবহার করে ভারতে নিষিদ্ধ মাদকদ্রব্য পাচারের অপচেষ্টা এই অভিযানের মাধ্যমে ব্যর্থ করে দেওয়া হয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ডিআরআই কর্তারা নতুন দিল্লির ফরেন পোস্ট অফিসে একটি সন্দেহজনক পার্সেল আটক করে তল্লাশি চালান। ইউরোপের একটি দেশ থেকে আসা এই পার্সেলটিতে পোশাক) রয়েছে বলে দাবি করা হয়েছিল। প্রাথমিক তল্লাশিতে কার্টনের ভেতর সাধারণ গৃহস্থালি পোশাক পাওয়া গেলেও, সেটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার সময় একটি সুকৌশল গোপন করার পদ্ধতি ধরা পড়ে। কার্টনের চারটি পাশের প্রতিটিতে অত্যন্ত চাতুর্যের  সঙ্গে দুটি করে প্লাস্টিকের থলি লুকিয়ে রাখা হয়েছিল।

সব মিলিয়ে আটটি গোপন প্যাকেট উদ্ধার করা হয়, যেগুলির ভিতর গোলাপি রঙের গুঁড়ো পদার্থ ছিল। পরীক্ষায় সেগুলিতে অ্যাম্ফিটামিনের উপস্থিতি নিশ্চিত হওয়া গিয়েছে।


SC/MP/AS/


(রিলিজ আইডি: 2336248) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Telugu